মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
মসজিদে চেয়ার-সোফা বসিয়ে সভা, প্রশ্নের মুখে এমপি আয়নুল হক মীরুর মহিদুল এখন টিটুর ডেরায়! ফতুল্লায় বিএনপি নেতা রুহুল আমিনের ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা অনিল দাসকে ছাড়াতে থানায় বিএনপি নেতা মিথুন ও আওয়ামী দোসর বাচ্চুর দৌড়ঝাঁপ ফতুল্লার পাগলা থেকে শামীম ওসমানের সহযোগী অনিল চন্দ্র দাস গ্রেপ্তার আমতলীকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মানসিক পরিবর্তন সম্ভব: রিয়াদ চৌধুরী সদর উপজেলা স্বাস্থ্য সহকারী নাজিমুদ্দিনকে বদলী ও ব্যবস্থা নেওয়ার দাবী বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার ইয়াকুব হোসাইন ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, পাল্টাপাল্টি গুলি ও ভাঙচুর

নোয়াখালীর বেগমগঞ্জে ৩টি বিদেশি পিস্তলসহ জামায়াত কর্মী গ্রেপ্তার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২৫০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন ও রেজিস্ট্রেশনবিহীন রয়েল এনফিল্ড মোটরসাইকেলসহ জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাতে বেগমগঞ্জ থানার বাংলাবাজার থেকে গোপালপুরগামী সড়কের গোপালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় পরিচালিত একটি চেকপোস্টে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক মো. আব্দুর রহমান রাহিম (২১) বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ (ভূঁইয়া বাড়ি) এলাকার জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে মোটরসাইকেল আরোহী রাহিমকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার কোমরে থাকা তিনটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পাশাপাশি তার ব্যবহৃত মোটরসাইকেলটির কোনো রেজিস্ট্রেশন না থাকায় সেটিও জব্দ করা হয়।

নোয়াখালী পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান (বেগমগঞ্জ সার্কেল) বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস এবং এগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, সে বিষয়ে তদন্ত চলছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর