বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সাড়ে ৭ লাখ টাকা বকেয়া রেখেই শহীদ কম্পিউটারে নতুন মিটার, নেপথ্যে ৮৪ হাজারের কারসাজি! কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার ফতুল্লায় তৃতীয় দিনের আন্দোলনেও উত্তাল শ্রমিকরা, পুলিশের সঙ্গে ফের সংঘর্ষ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় বসতঘরে হামলা, বৃদ্ধা মা ও ছেলে আহত কাঠেরপুল থেকে গ্রেপ্তার আজমতের অনুসারী আফসু হৃদয় আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা দমন-পীড়নে শ্রমিক আন্দোলন থামবে না, দ্রুত মজুরি ঘোষণার দাবি মজদুর পার্টির জমি-বীজ-অধিকার: কৃষকের লড়াই জোরদারে সাতক্ষীরায় অ্যাক্টিভিস্ট প্রশিক্ষণ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা এমপিপুত্রের ছত্রছায়ায় মার্কেট দখল? বিএনপি নেতা হিরনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

নাসিকের বর্জ্যবাহী ট্রাক চাপায় ছাত্রদল ও যুবদলের দুই নেতা নিহত

মো. সোহেল আহমেদ / ৩১৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন। তারা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানী ও তার সঙ্গী কুতুবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদল প্রচার সম্পাদক মাসুম।

 

মঙ্গলবার (৯ জুন) বিকাল ৬টায় জালকুঁড়ি দশ পাইপ এলাকায় এ ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে ওই দুই ছাত্রদল ও যুবদল নেতা মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জ জেলা পরিষদ থেকে জালকুঁড়ির দিকে যাচ্ছিলেন। পথে দশপাইপগামী সড়কের ঝুটপট্টি এলাকায় পৌঁছানো মাত্রই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে যায় চালক।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর