মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সরকারি হালটের গাছ কাটা, অনিয়ম-দুর্নীতি ও হয়রানির অভিযোগ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ফতুল্লায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ গ্রেফতার নাশকতা রোধে সতর্ক প্রশাসন: নারায়ণগঞ্জসহ ৬ জেলায় নামছে সেনাবাহিনী কাঁঠালভিত্তিক শিল্প গড়ে তুলতে কার্যকর উদ্যোগ প্রয়োজন : লায়ন মোঃ গনি মিয়া বাবুল  ভারতীয় ভোগ্যপণ্য ও কম্বলসহ ট্রাক ও বাস জব্দ, গ্রেফতার- ৮ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের অবকাঠামো জরম্নরি সংস্কারের নির্দেশ মৌলভীবাজারে কারাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কমলগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার বৈষম্যবিরোধী আন্দোলন মামলায় “ফতুল্লায় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন গ্রেফতার” সজীব আটকের পর এমপি আলামিনের ফেসবুক প্রতিক্রিয়া

স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট, থানায় লিখিত অভিযোগ দায়ের

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: / ৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

স্ত্রীর আপত্তিকর ও অশালীন ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ এবং শারীরিক নির্যাতনের অভিযোগে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে স্বামী বাউল শিল্পী শিবলু দেওয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন এক গৃহবধূ।

 

অভিযোগ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার কাসিপুর গ্রামের মনি আক্তারের সঙ্গে প্রায় তিন বছর আগে ইসলামী শরিয়াহ মোতাবেক সিলেটের মোগলাবাজার থানাধীন আলমপুর মালিপুর গ্রামের আজম আলীর ছেলে শিবলু মিয়ার বিয়ে হয়। তাদের সংসারে তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

 

ভুক্তভোগীর অভিযোগ, স্টুডিও ব্যবসা পরিচালনার কথা বলে স্বামী তার কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা নেন। পরে ব্যবসা বন্ধ হয়ে গেলে আরও টাকা দাবি করা হয়। অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময় তাকে শারীরিক নির্যাতন ও অশালীন ভাষায় গালিগালাজ করা হয়।

 

অভিযোগে আরও বলা হয়েছে, কয়েক মাস আগে গাড়ি কেনার জন্য আবারও টাকা দাবি করেন শিবলু মিয়া। এতে রাজি না হওয়ায় স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়া হয়। একই সঙ্গে তাদের কন্যাসন্তান, মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র নিজের কাছে রেখে দেন বলে অভিযোগ করা হয়েছে।

 

ভুক্তভোগী দাবি করেন, তার মোবাইল ফোন নিজের কাছে রেখে অভিযুক্ত স্বামী তার ফেসবুক আইডি নিয়ন্ত্রণে নিয়ে বিভিন্ন আপত্তিকর ছবি ও কুরুচিপূর্ণ লেখা পোস্ট করছেন, যার ফলে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। এছাড়া মোবাইল ফোনে কল করে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর