বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ কারবারি নুর সালাম গ্রেপ্তার

মো. সোহেল আহমেদ / ৭০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. নুর সালাম (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঘমারা তিন রাস্তার মোড় সংলগ্ন ‘রজ্জব হেয়ার ড্রেসার অ্যান্ড সেলুন’-এর সামনে এক ঝটিকা অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে স্থানীয় বাঘমারা এলাকার বাসিন্দা নুর সালামকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার পর আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সিদ্ধিরগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদক বেচাকেনা ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করতে তাদের এই বিশেষ চিরুনি অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর