বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
শিক্ষকরা যা শিখায় সেটার সাথে আমাদের বাস্তবতাকে একটা সংযোগ ঘটাতে হবে: আলী নূর খান খালকে পূণ খনন ও খালের দুই পাশ দিয়ে ওয়াকওয়ে তৈরি করে দিবে: শাখাওয়াত হোসেন খান কে-গাতী ইউনিয়নে রাজনীতি ও সামাজিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে মজিবুর রহমান বকশীগঞ্জে বৈদ্যুতিক সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারকে তারেক রহমানের উপহার দিল ছাত্রদল আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয়  যুবকের মরদেহ উদ্ধার ফতুল্লায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ: ব্যাংকে অবরুদ্ধ পাটওয়ারী ও সারজিস এক মাসে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক-শিক্ষা বরখাস্ত: ববি হাজ্জাজ ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত

ফতুল্লায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মো. সোহেল আহমেদ / ৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (11 জুন) সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লা থানাধীন পশ্চিম রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি রাহাত মোল্লা (২৭)কে গ্রেফতার করা হয়। তিনি বরগুনা জেলার আমতলী থানার কলাগাছিয়া এলাকার বাসিন্দা হানিফ মোল্লার ছেলে। বর্তমানে তিনি ফতুল্লার পশ্চিম রসুলপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

 

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া রাহাত মোল্লা একটি হত্যা মামলায় আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা ও ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. মিলন ফকিরের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

 

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর