বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
শ্রমিক নেতা ইসমাইল হোসেন মুরব্বীর ১১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা সাড়ে ৭ লাখ টাকা বকেয়া রেখেই শহীদ কম্পিউটারে নতুন মিটার, নেপথ্যে ৮৪ হাজারের কারসাজি! কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার ফতুল্লায় তৃতীয় দিনের আন্দোলনেও উত্তাল শ্রমিকরা, পুলিশের সঙ্গে ফের সংঘর্ষ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় বসতঘরে হামলা, বৃদ্ধা মা ও ছেলে আহত কাঠেরপুল থেকে গ্রেপ্তার আজমতের অনুসারী আফসু হৃদয় আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা দমন-পীড়নে শ্রমিক আন্দোলন থামবে না, দ্রুত মজুরি ঘোষণার দাবি মজদুর পার্টির জমি-বীজ-অধিকার: কৃষকের লড়াই জোরদারে সাতক্ষীরায় অ্যাক্টিভিস্ট প্রশিক্ষণ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

শ্রমিক নেতা ইসমাইল হোসেন মুরব্বীর ১১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক, কাভার্ডভ্যান, মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রয়াত ইসমাইল হোসেন মুরব্বীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের পাগলায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক, কাভার্ডভ্যান, মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৬৮৫) পাগলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির পাগলা শাখার সভাপতি মোঃ বাবুল আহমেদ।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহিম বক্স দুদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক, কাভার্ডভ্যান, মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হানিফ।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক, কাভার্ডভ্যান, মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম. এ. জলিল।

এছাড়াও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মোঃ শহিদউল্লাহ, বিশিষ্ট সমাজসেবক মোঃ তোফাজ্জল হোসেন ভাপু এবং পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মাজহারুল আলম মিথুনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্মরণসভায় বক্তারা প্রয়াত ইসমাইল হোসেন মুরব্বীর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ঐক্য সুদৃঢ় করা এবং তাদের কল্যাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর শ্রমিকবান্ধব নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও অবদান শ্রমিক সমাজের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের শ্রমিক নেতাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও বক্তারা উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে প্রয়াত ইসমাইল হোসেন মুরব্বীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের শ্রমিকরা অংশগ্রহণ করেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর