শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির গ্রেফতার ফতুল্লায় মামলার পাহাড় কাঁধে নিয়ে প্রকাশ্যে বিল্লাল: পুলিশের ভূমিকা ঘিরে ধোঁয়াশা বন্দরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ: শিশুসহ একই পরিবারের ৩ জন আশঙ্কাজনক ফতুল্লা ভেঙে হচ্ছে নতুন থানা, লিখিত প্রস্তাব পাঠালেন এমপি রূপগঞ্জে আমের ক্যারেটে ৩৭৭ বোতল ফেনসিডিল, ট্রাকসহ গ্রেপ্তার ১ ফতুল্লায় ৬০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জুলাইয়ের পেছনে ছিল ১৭ বছরের সংগ্রাম: না.গঞ্জ বিএনপির স্মরণ সভায় বক্তারা বরগুনায় গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলের স্মারকলিপি আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে অভিনব প্রতারণা, পার্লারকর্মী পরিচয়ে স্বর্ণালঙ্কার লুট

মো. সোহেল আহমেদ / ৭৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিউটি পার্লারের কর্মী পরিচয়ে বাসায় প্রবেশ করে অভিনব প্রতারণার মাধ্যমে দুই গৃহবধুর স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় তিন লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার খোয়া গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকার সিটি টাওয়ার নামের একটি বহুতল ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীরা সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে এক নারী নিজেকে একটি বিউটি পার্লারের কর্মী এবং স্থানীয় বাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে সুমাইয়া খানের বাসায় প্রবেশ করেন। কথাবার্তার একপর্যায়ে তিনি সৌন্দর্যচর্চা সংক্রান্ত বিভিন্ন সেবার কথা বলে সুমাইয়ার আস্থা অর্জন করেন। পরে পাশের ফ্ল্যাটের আরেক নারীও সেখানে উপস্থিত হন।

প্রতারক নারী দুজনকে ফেসিয়াল করার প্রস্তাব দিয়ে বসতে বলেন। ভুক্তভোগীদের দাবি, ফেসিয়ালের নামে কৌশলে তাদের ওপর চেতনানাশক বা অসাড়কারী কোনো পদার্থ প্রয়োগ করা হয়। এতে তারা শারীরিকভাবে দুর্বল ও অচেতনসদৃশ হয়ে পড়েন।

এই সুযোগে অভিযুক্ত নারী সুমাইয়া খানের গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন এবং ৪ আনা ওজনের দুটি স্বর্ণের দুল খুলে নেন। একই সঙ্গে অপর গৃহবধুর কানে থাকা প্রায় ৫ আনা ওজনের দুটি স্বর্ণের দুলও নিয়ে দ্রুত সটকে পড়েন। লুট হওয়া স্বর্ণালঙ্কারের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানা গেছে।

ঘটনার পর বিষয়টি টের পেয়ে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জেসমিন সরকার বলেন, “ভুক্তভোগীদের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে। অভিযুক্ত নারীকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অপরিচিত ব্যক্তিকে যাচাই-বাছাই ছাড়া বাসায় প্রবেশ করতে না দেওয়ার পাশাপাশি এ ধরনের প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর