মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লার পাগলা থেকে শামীম ওসমানের সহযোগী অনিল চন্দ্র দাস গ্রেপ্তার আমতলীকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মানসিক পরিবর্তন সম্ভব: রিয়াদ চৌধুরী সদর উপজেলা স্বাস্থ্য সহকারী নাজিমুদ্দিনকে বদলী ও ব্যবস্থা নেওয়ার দাবী বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার ইয়াকুব হোসাইন ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, পাল্টাপাল্টি গুলি ও ভাঙচুর ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা আমতলীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু হটস্পট ধ্বংস,পরিচ্ছন্নতা থেকে সবুজায়ন- এক উদ্যোগে চমকে দিল নারায়ণগঞ্জ সদর প্রশাসন! ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা আকবর সকলের কাছে দোয়া প্রার্থনা

ফতুল্লার পাগলা থেকে শামীম ওসমানের সহযোগী অনিল চন্দ্র দাস গ্রেপ্তার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৬০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার জেলেপাড়া এলাকা থেকে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের অন্যতম সহযোগী অনিল চন্দ্র দাসকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা-পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক আটটার দিকে পাগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার একটি বিশেষ দল পাগলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অনিল চন্দ্র দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত অনিল চন্দ্র দাস স্থানীয় আওয়ামী লীগের অনুসারী ও প্রভাবশালী ক্যাডার হিসেবে পরিচিত শিবু ও মনা দাসের ঘনিষ্ঠ সহযোগী বলে পুলিশ জানিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে তার বিতর্কিত ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের আগে ও পরে নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য ও ‘গডফাদার’ শামীম ওসমানসহ স্থানীয় শীর্ষ আওয়ামী লীগ নেতাদের সাথে তার প্রকাশ্য সখ্য ও দলীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের একাধিক ছবি ও তথ্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে পূর্বের কোনো মামলা বা অন্য কোনো অপরাধমূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর