সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সদর উপজেলা স্বাস্থ্য সহকারী নাজিমুদ্দিনকে বদলী ও ব্যবস্থা নেওয়ার দাবী বরগুনার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার ইয়াকুব হোসাইন ফতুল্লায় ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, পাল্টাপাল্টি গুলি ও ভাঙচুর ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা আমতলীতে ৬ মাসের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার ডেঙ্গু হটস্পট ধ্বংস,পরিচ্ছন্নতা থেকে সবুজায়ন- এক উদ্যোগে চমকে দিল নারায়ণগঞ্জ সদর প্রশাসন! ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা আকবর সকলের কাছে দোয়া প্রার্থনা ফতুল্লায় সরকারবিরোধী মিছিল, রুপুসহ গ্রেপ্তার ৫ দিনে মিষ্টির দোকান, রাতে মদের আসর? পাগলা বাজারে মনা বাহিনীকে ঘিরে তোলপাড় ‎বকশীগঞ্জে ২৩ বস্তা ডিএপি সার জব্দ, থানায় হস্তান্তর

সদর উপজেলা স্বাস্থ্য সহকারী নাজিমুদ্দিনকে বদলী ও ব্যবস্থা নেওয়ার দাবী

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসে কর্মরত স্বাস্থ্য সহকারী এমটি (ইপিআই) হিসেবে দায়িত্ব পালনকারী নাজিমুদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে ১৯জন সহকর্মী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বরাবর লিখিত দরখাস্ত দিয়েছেন।

নাজিমুদ্দিনের বিষয়ে তার বিরুদ্ধে তদন্তে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হলে তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে বদলী করা হলেও তৎকালীন সিভিল সার্জন ডাক্তার আবুল ফজল মোহাম্মদ মুশিউর রহমানকে ম্যানেজ করে স্ব স্থানে থেকে যান।
এতে করে মোহাম্মদ নাজিম উদ্দিন কর্তৃক বিভিন্নভাবে হয়রানির শিকার তার সহকর্মীরা তীব্র অসন্তোষ, ক্ষোভ  প্রকাশ করে অবিলম্বে তাকে সদর উপজেলা স্বাস্থ্য অফিস থেকে অন্যত্র বদলি এবং আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।

জানা যায়, উক্ত লিখিত অভিযোগ দেওয়ার পরে সিভিল সার্জন নারায়ণগঞ্জকে প্রধান করে একটি তদন্ত কমিটির গঠন করা হয়েছিল। উক্ত তদন্ত কমিটি গত ১৩/৭/২০২৬ইং তারিখ তদন্ত কার্যক্রম সমাপ্ত করে নাজিমুদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ সত্যতা ও দায় দায়িত্ব বিষয় প্রতিমান হয় কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় তদন্ত কমিটির প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের নিকট দাখিল ও পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের পূর্বেই সিভিল সার্জন নারায়ণগঞ্জ কর্তৃক নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য অফিস হতে ভিক্টোরিয়ার জেনারেল হাসপাতালে বদলি করেন।
পরবর্তীতে গত ১৯-৮- ২০২৬ইং তারিখে সিভিল সার্জন ডাঃ মুশিউর রহমান ওএসডি হন।

এরপর ২৩-৮-২৬ইং তারিখে নাজিম উদ্দিনের আদেশ বাতিল করে তাকে পুনরায় নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য অফিসের এমটি (ইপিআই) পদে বহাল করা হয়।
অভিযুক্ত হবার পরও মোহাম্মদ নাজিম উদ্দিন কে একই স্থানে পূর্ণবহাল করায় কর্মচারীদের মধ্যে গভীর উদ্বেগ, উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়।

একই সঙ্গে তদন্ত প্রক্রিয়া এবং তদন্ত পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্তের সত্যতা, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যৌক্তিকতা নিয়েও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

অবিলম্বে নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য অফিস হতে নাজিমুদ্দিন কে অন্যত্র বদলি করতে নবাগত সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী মহল।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর