বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আজিজুল হত্যা মামলা: সাক্ষীকে শিকলবন্দি করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, থানা থেকেও মিলছে না নিরাপত্তা! বাসি খাবার, নোংরা রান্নাঘর- বন্দর খেয়াঘাটে হোটেল মালিককে জরিমানা নূর মসজিদের পাশে বালুর মাঠে অভিযান, গাঁজাসহ গ্রেফতার ৫ গোপন বৈঠক থেকে নাশকতার ছক: প্রকাশ্যে আওয়ামী দোসর শিবু ও দীপক বকশীগঞ্জে অনলাইন ভিত্তিক সার বিতরণ বিষয়ক অবহিতকরণ সভা ওস্তাদ-শিষ্যের সম্পর্কে ফাটল: কুতুবপুরে সেন্টু-টিটু রাজনৈতিক সমীকরণ এখন কোন পথে? আমতলীতে খাচাবন্দী দুই টিয়াসহ ৭ পাখি উদ্ধার, বনে অবমুক্ত ফতুল্লার ভূইঘরে ফেসবুকে অবৈধ অস্ত্রের ছবি ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি ফতুল্লায় রাতের আঁধারে বেকু কেটে বিক্রি! বিএনপি নেতা শিপনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ হাটহাজারীতে শহীদ দুই সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

নূর মসজিদের পাশে বালুর মাঠে অভিযান, গাঁজাসহ গ্রেফতার ৫

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৫২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে নুর মসজিদ সংলগ্ন ইসমাইলের অটো গ্যারেজের পাশের বালুর মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২০০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. রফিক, বিপিএম-এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। রাত পৌনে ১১ টার দিকে পুলিশের দলটি ঘটনাস্থল ঘেরাও করে সন্দেহভাজনদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে প্রায় এক হাজার গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, রাসেল ওরফে বিয়াইস্তা রাসেল (৩৫), রায়হান ওরফে হিটলার (২৯), বাবু মিয়া (৩২), মামুন (৩৬) ও আবির (২০)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে রাসেল মাসদাইর ঘোষেরবাগ, রায়হান দেওভোগ বাঁশমুলি, মামুন মধ্য রসুলপুর এবং আবির খিল মার্কেট জেলেপাড়া এলাকার বাসিন্দা। বাবু মিয়া গাইবান্ধা সদর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ফতুল্লার বাঁশমুলি নুর মসজিদ এলাকায় বসবাস করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান , মাদকসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

মাদকের বিস্তার রোধে ফতুল্লার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর