বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আজিজুল হত্যা মামলা: সাক্ষীকে শিকলবন্দি করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, থানা থেকেও মিলছে না নিরাপত্তা! বাসি খাবার, নোংরা রান্নাঘর- বন্দর খেয়াঘাটে হোটেল মালিককে জরিমানা নূর মসজিদের পাশে বালুর মাঠে অভিযান, গাঁজাসহ গ্রেফতার ৫ গোপন বৈঠক থেকে নাশকতার ছক: প্রকাশ্যে আওয়ামী দোসর শিবু ও দীপক বকশীগঞ্জে অনলাইন ভিত্তিক সার বিতরণ বিষয়ক অবহিতকরণ সভা ওস্তাদ-শিষ্যের সম্পর্কে ফাটল: কুতুবপুরে সেন্টু-টিটু রাজনৈতিক সমীকরণ এখন কোন পথে? আমতলীতে খাচাবন্দী দুই টিয়াসহ ৭ পাখি উদ্ধার, বনে অবমুক্ত ফতুল্লার ভূইঘরে ফেসবুকে অবৈধ অস্ত্রের ছবি ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি ফতুল্লায় রাতের আঁধারে বেকু কেটে বিক্রি! বিএনপি নেতা শিপনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ হাটহাজারীতে শহীদ দুই সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

গোপন বৈঠক থেকে নাশকতার ছক: প্রকাশ্যে আওয়ামী দোসর শিবু ও দীপক

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Oplus_131072

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা ও নাশকতার চেষ্টার একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বিতর্কিত আওয়ামী লীগ নেতা দীপক কুমার মনা ওরফে সুইট মনা ও তার ভাই শিবু দাস।

​অভিযোগ উঠেছে, গত কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকার পর তারা আবারও প্রকাশ্যে এসে আওয়ামী লীগের অন্যান্য দোসরদের নিয়ে গোপন বৈঠক ও এলাকায় নতুন করে নাশকতার ছক আঁকছেন। স্থানীয় একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

​পাগলা এলাকার ধনঞ্জন দাসের ছেলে দীপক কুমার মনা সাবেক বিতর্কিত সংসদ সদস্য শামীম ওসমানের নৌকার মিছিলে সরাসরি নেতৃত্ব প্রদানসহ বিভিন্ন প্রভাবশালী মন্ত্রী ও সংসদ সদস্যদের সাথে ঘনিষ্ঠ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে নাশকতার চেষ্টা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ বেশ কয়েকটি গুরুতর মামলা দায়ের করা হয়।

​মামলা সত্ত্বেও এই দুই ভাই প্রকাশ্যে ঘুরে বেড়ানো এবং আবারও সশরীরে উপস্থিত হয়ে গোপন বৈঠকের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চক্রান্ত করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর