বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লার ভূইঘরে ফেসবুকে অবৈধ অস্ত্রের ছবি ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি ফতুল্লায় রাতের আঁধারে বেকু কেটে বিক্রি! বিএনপি নেতা শিপনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ হাটহাজারীতে শহীদ দুই সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ মুসলিম সদস্যদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা কলকাতা পুলিশের ফতুল্লায় ৫৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ১ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্গাপূজার ছুটি পাবেন না যারা সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে মডেল ও অভিনেত্রীর মরদেহ উদ্ধার নেই কোনো নিরাপত্তা, অনিশ্চিত পথচলা: ফতুল্লা স্টেডিয়ামের পাশে ভবন নির্মাণে চরম আতঙ্ক নারায়ণগঞ্জে নতুন আতঙ্কের নাম ‘জাকির খান পাওয়ার ফোর্স!

ফতুল্লার ভূইঘরে ফেসবুকে অবৈধ অস্ত্রের ছবি ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের ভূইঘর এলাকায় লাইসেন্সবিহীন বিদেশি আগ্নেয়াস্ত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম মেহেদী হাসান নির্জন। তিনি স্থানীয়ভাবে পরিচিত রাশিদা বেগম রাশুর নাতি।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট থেকে জানা যায়, অভিযুক্ত মেহেদী হাসান নির্জন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি বিদেশি পিস্তল বা আগ্নেয়াস্ত্রের ছবি ও স্টোরি আপলোড করেন। প্রকাশ্যে এই ধরনের অস্ত্রের মহড়া বা প্রদর্শন এলাকার সাধারণ মানুষের মনে গভীর আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি করেছে।

এদিকে এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, অতীতে বিভিন্ন রাজনৈতিক ব্যানার ও কার্যক্রমে সম্পৃক্ত থাকলেও বর্তমান এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে একটি বিশেষ মহল রাজনৈতিক সুবিধা নেওয়ার বা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে এলাকার সাধারণ মানুষ ও সচেতন নাগরিক সমাজ দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অস্ত্র প্রদর্শনকারী মেহেদী হাসান নির্জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জোর দাবি জানিয়েছেন তারা।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর