মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
হাটহাজারীতে শহীদ দুই সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ মুসলিম সদস্যদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা কলকাতা পুলিশের ফতুল্লায় ৫৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ১ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্গাপূজার ছুটি পাবেন না যারা সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে মডেল ও অভিনেত্রীর মরদেহ উদ্ধার নেই কোনো নিরাপত্তা, অনিশ্চিত পথচলা: ফতুল্লা স্টেডিয়ামের পাশে ভবন নির্মাণে চরম আতঙ্ক নারায়ণগঞ্জে নতুন আতঙ্কের নাম ‘জাকির খান পাওয়ার ফোর্স! সিদ্ধিরগঞ্জে মতির সহযোগী সাদ্দাম সহ সন্ত্রাস-বৈষম্য বিরোধী মামলার ৪ আসামি গ্রেফতার গণ-অধিকার পরিষদ নেতা আরিফ ভূইয়া ও তার দুই ভাইসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে মডেল ও অভিনেত্রীর মরদেহ উদ্ধার

Kamal Hossain Khan / ৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

জাপানের রাজধানী টোকিওতে সাবেক প্রেমিকের ভাড়া করা ফ্ল্যাট থেকে ২৫ বছর বয়সী মডেল ও অভিনেত্রী হানা কুরাকির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য উইক।

প্রতিবেদন অনুযায়ী, হানা কুরাকির মৃত্যুর ঘটনায় এখনো পুলিশ কিংবা তার ম্যানেজমেন্ট এজেন্সি এসওয়ান আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য আত্মহত্যা, পারিবারিক সহিংসতা ও তোলাবাজির সঙ্গে তার মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না তা নিয়ে নানা আলোচনা চলছে।হানা কুরাকির মৃত্যুর আগে লেখা একটি চিরকুট পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। ওই চিরকুটে তার সাবেক প্রেমিক শোতা তাইরার বিরুদ্ধে গুরুতর অভিযোগের কথা উল্লেখ রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

চিরকুটের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরে চাবি ব্যবহার করে হানা কুরাকির ঘরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যান শোতা তাইরা। পরে হামলা ও চুরির সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকেই শোতা তাইরার বাবা হানা কুরাকিকে হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে হানা কুরাকি আপস-মীমাংসায় রাজি হলেও অভিযোগ অনুযায়ী, সেই মীমাংসার শর্তগুলো পরবর্তীতে মানা হয়নি।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর