শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আদালত চত্বরে পরীমণির সঙ্গে কী ঘটেছিল, জানালেন সেই সাংবাদিক! কলাপাড়ায় ভবঘুরে মানুষের ভরসার নাম মিন্টু শ্রমিক নেতা ইসমাইল হোসেন মুরব্বীর ১১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা সাড়ে ৭ লাখ টাকা বকেয়া রেখেই শহীদ কম্পিউটারে নতুন মিটার, নেপথ্যে ৮৪ হাজারের কারসাজি! কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার ফতুল্লায় তৃতীয় দিনের আন্দোলনেও উত্তাল শ্রমিকরা, পুলিশের সঙ্গে ফের সংঘর্ষ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় বসতঘরে হামলা, বৃদ্ধা মা ও ছেলে আহত কাঠেরপুল থেকে গ্রেপ্তার আজমতের অনুসারী আফসু হৃদয় আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা দমন-পীড়নে শ্রমিক আন্দোলন থামবে না, দ্রুত মজুরি ঘোষণার দাবি মজদুর পার্টির

সিদ্ধিরগঞ্জে মতির সহযোগী সাদ্দাম সহ সন্ত্রাস-বৈষম্য বিরোধী মামলার ৪ আসামি গ্রেফতার

বিশাল আহমেদ / ১০১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির অন্যতম সহযোগী সাদ্দাম হোসেন (৩০) সহ সন্ত্রাস-বৈষম্য বিরোধী মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
‎
‎গ্রেফতারকৃত অন্য আসামিরা হলো- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাদেকুর রহমান (৭০), আওয়ামীলীগের সক্রিয় সদস্য ও বিভিন্ন মিছিলে অংশগ্রহণকারী মিঠুন চৌধুরী (৩৪) ও নাসিক ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন (৩৫)।

জানা যায়, সাদ্দাম হোসেন বিগত আওয়ামী লীগ আমলে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির ছত্রছায়ায় গোদনাইল এলাকায় চোরাই তেলের ব্যবসা করে মোটা অঙ্কের অর্থ উপার্জন করেছে। আওয়ামী সরকার পতনের পর মতি গ্রেপ্তার হওয়ার পর আওয়ামী নেতা-কর্মীদের সুসংগঠিত করতে গোপনে সক্রিয় ছিল সাদ্দাম। নিজেকে গ্রেপ্তার এড়াতে ঢাকেশ্বরী এলাকায় গা-ঢাকা দেয় সে। এছাড়াও তার বিরুদ্ধে বিগত সময়ে বিএনপি-জামায়েত নেতা-কর্মীদের মামলা-গ্রেপ্তার করিয়ে নানাভাবে হয়রানি করার অভিযোগ সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
‎
‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জানান, শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্য ও সন্ত্রাস বিরোধী মামলার চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। যেকোন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর