সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বৈষম্যবিরোধী আন্দোলন মামলায় “ফতুল্লায় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন গ্রেফতার” সজীব আটকের পর এমপি আলামিনের ফেসবুক প্রতিক্রিয়া চাদাঁবাজির অভিযোগে যুবদল থেকে বহিষ্কার এমপি পুত্র সজীব চাঁদাবাজির অভিযোগে: ডিবি হেফাজতে এমপি-পুত্র যুবদল নেতা সজীব দুনিয়ার সকল বর্ডার- মানবতার বিরুদ্ধে কারাগার: আল্লামা ইমাম হায়াত নারায়ণগঞ্জকে মাদক, চাঁদাবাজি ও ভ‚মিদস্যুমুক্ত করতে অবস্থান কর্মসূচি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে অভিভাবক মতবিনিময় সভা সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি,’সামনে আসবি না’ ‘মাইরা ফালামু’ মৌলভীবাজারে পূর্ব বিরোধের জেরে হামলা : আহত-৩

মৌলভীবাজারে প্রবাসীর বাড়িতে হামলা

মশাহিদ আহমদ, মৌলভীবাজার / ৬২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

মৌলভীবাজার সদর উপজেলার ২নং মনুমুখ ইউনিয়নের ঘোড়াখাল গ্রামে যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব এর বাড়ীতে প্রকাশ্যে দিনের বেলায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় লোহার গেট ও বাউন্ডারি দেয়াল ভাঙচুর করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি এবং নগদ ২ লাখ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

এ ঘটনায় যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব এর স্ত্রী স্বপ্না বেগম বাদী হয়ে, একই এলাকার শিব্বির আহমদ ওরফে হাসান আহমদ, আনকার মিয়া, আব্দুল গফুর, রম্নহুল আমিন, সাজু মিয়া, মাহফুজ মিয়াসহ ৪-৫জনকে অজ্ঞাতনামা আসামী করে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে গত ৮ জুন-২০২৬ইং, উক্ত হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে অনধিকার প্রবেশ করে। তাদের হাতে থাকা দা, লোহার রড, জিআই পাইপ, হাতুড়ি দিয়ে বাড়ির লোহার গেইট ও বাউন্ডারি দেয়াল ভাঙচুর করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি করেন, এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। এ সময় তিনি প্রতিবাদ করলে তাকেও টানা হ্যাছড়া করে মারপিট ও শস্নীলতাহানির চেষ্টা করা হয়। এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন- এ বিষয়ে সত্যতা যাচাই সাপেÿে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর