বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
গোপনে সেলিম ওসমানের ব্যবসা সামলাচ্ছেন বিএনপি নেতা শকু! চাষাঢ়ায় শুভ দাস হত্যা: আসামির তথ্যে রামকৃষ্ণ মিশন এলাকা থেকে বিদেশি পিস্তল উদ্ধার ফতুল্লায় রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ আটক ২ চার-পাঁচ বছরের মধ্যে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা: নৌপরিবহনমন্ত্রী মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড মৌলভীবাজারে শ্রেষ্ঠ ওসি সদর থানার মোঃ সাইফুল ইসলাম ১১০০ পিস ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের জালে তিন মাদক কারবারি এমপির ‘পিএস’-এর নাম ভাঙিয়ে ডিপো দখলের চেষ্টা, সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজ রাশেদ গ্রেপ্তার আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি, সভাপতি ওমর ফারুক সম্পাদক ইউসুফ

চাষাঢ়ায় শুভ দাস হত্যা: আসামির তথ্যে রামকৃষ্ণ মিশন এলাকা থেকে বিদেশি পিস্তল উদ্ধার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বহুল আলোচিত শুভ চন্দ্র দাস হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামি সুমন ওরফে ‘মাইগ্যা সুমন’-এর রিমান্ডে দেওয়া তথ্যের ভিত্তিতে এই অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর মডেল থানায় দায়ের করা এই হত্যা মামলার তদন্তকালে এজাহারনামীয় ও প্রাপ্ত আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। আসামিদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। পরবর্তীতে আদালত এ মামলার অন্যতম আসামি মাইগ্যা সুমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযানে নামে। আসামির দেখানো স্থান—নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নবাব সলিমুল্লাহ রোডস্থ রামকৃষ্ণ মিশনের প্রধান ফটকের ২০-২৫ গজ পূর্বে ফুটপাতের একটি ঝোপঝাড় থেকে শপিং ব্যাগে লুকানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

৮ সেপ্টেম্বর বিকেল পৌনে ৫টার দিকে সাড়ে ৭ ইঞ্চি দৈর্ঘ্যের একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ তালিকাভুক্ত করা হয়। উদ্ধার করা অস্ত্রটির ব্যারেলে ইংরেজিতে “MADE IN USA 7.65 MM” লেখা রয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, মূলত পূর্বশত্রুতা ও এলাকাভিত্তিক মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই শুভ চন্দ্র দাসকে হত্যার পরিকল্পনা সাজানো হয়েছিল। গ্রেফতারকৃত আসামিরা জানিয়েছে, এই হত্যাকাণ্ডে সরাসরি একাধিক ব্যক্তি জড়িত ছিল।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের হেফাজতে রাখার অপরাধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের (The Arms Act, 1878) ১৯এ (19A) ধারায় পৃথক একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর