মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ আটক ২ চার-পাঁচ বছরের মধ্যে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা: নৌপরিবহনমন্ত্রী মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড মৌলভীবাজারে শ্রেষ্ঠ ওসি সদর থানার মোঃ সাইফুল ইসলাম ১১০০ পিস ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের জালে তিন মাদক কারবারি এমপির ‘পিএস’-এর নাম ভাঙিয়ে ডিপো দখলের চেষ্টা, সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজ রাশেদ গ্রেপ্তার আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি, সভাপতি ওমর ফারুক সম্পাদক ইউসুফ স্কুলছাত্রী আফরা হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে উত্তাল আদালত চত্বর লাশ দাফনে পুলিশ-নেতাদের ‘আপস’ তানজিলা মৃত্যুর আসল সত্য আড়ালে? ‎বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক প্রদান

মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

মৌলভীবাজার সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ মাদকবিরোধী অভিযানে চারজনকে আটক করা হয়েছে। পরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের সার্বিক নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহযোগিতায় সদর থানাধীন চাঁদনীঘাট, ক্লাবরোড ও পৌরসভা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— সদর উপজেলার শাহ বন্দর এলাকার মো. মসুদ মিয়ার ছেলে মো. আলিম মিয়া (২২), পশ্চিম সুলতানপুরের বাসিন্দা মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাহিদ হাসান (২৪), সুলতানপুর ফিরোজ মিয়ার কলোনির বাসিন্দা মো. কাইয়ুম মিয়ার ছেলে মো. হোসাইন মিয়া (২০) এবং বেড়ির পাড় গুলবাগ এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাহেদ (২২)।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। সাজা ঘোষণার পর আদালতের নির্দেশে আসামিদের মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অভিযান ও সাজা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান। মাদক নির্মূলে জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর