বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
মাটি কাটার দিনমজুর থেকে কোটিপতি: মসজিদের টাকায় ফতুল্লায় বাবুল-হেনার রাজপ্রাসাদ সিলেট ওসমানী বিমানবন্দরে ৮ বছর বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের অবতরণ আমতলীতে আদালত অবমাননায় অস্ত্র মামলার আসামি রনি’র ২ মাসের কারাদণ্ড আঘাত গায়ে লাগেনি, লেগেছে কলিজায়’ হামলার শিকার বিএনপি নেতা রুহুল আমিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভুলভাল’ কাগজেই বৈধ চোরাই বালু? বারহাট্টায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন পাপ কামিয়েছি, ধুয়ে-মুছে মরতে চাই’ পপির নামে ছড়ানো বক্তব্য নিয়ে যা বললেন নায়িকা নামধারী বিএনপি’র নেতৃবৃন্দ থেকে সতর্ক থাকার নির্দেশ দিলেন এমপি কালাম তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় ট্রাম্প, চিঠিতে জানালেন প্রত্যাশা মেসির অবসরে ভারাক্রান্ত কারিনা, দিলেন হৃদয়ছোঁয়া বার্তা

সিলেট ওসমানী বিমানবন্দরে ৮ বছর বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের অবতরণ

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

দীর্ঘ আট বছর পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও অবতরণ করল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট। মঙ্গলবার (০১ল সেপ্টম্বর ২০২৬ইং) সকালে ওমানের সালাম এয়ারের ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এখন থেকে মাস্কাট-সিলেট রুটে নিয়মিত যাত্রী পরিবহন করবে সালাম এয়ার।

সকাল ৭টা ৫৫ মিনিটে ১৩৩ জন যাত্রী নিয়ে সালামএয়ারের মাস্কাট-সিলেট ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের আনুষ্ঠানিকতা শেষে সকাল ৯টা ২৩ মিনিটে ২২৪ জন যাত্রী নিয়ে একই উড়োজাহাজটি মাস্কাটের উদ্দেশে সিলেট ছেড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমেদ।

বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট আবার চালু উপলক্ষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে সালামএয়ার। এতে ঢাকায় নিযুক্ত ওমানের ডেপুটি অ্যাম্বাসেডর ফাতেহা আহমেদ আল বালুশী, সালামএয়ারের চিফ কমার্শিয়াল অফিসার স্টিভেন এলেন, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম এ লতিফ শাহরিয়ার জাহিদী এবং সিলেট বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালামএয়ারের সিলেট এরিয়া ম্যানেজার সেলিম আল রাজী।

এর আগে ২০১৫ সালের ১ এপ্রিল প্রথম বিদেশি এয়ারলাইন্স হিসেবে দুবাই ভিত্তিক ফ্লাইদুবাই এখানে আন্তর্জাতিক ফ্লাইট চালু করে। তবে ২০১৮ সালের সেপ্টেম্বরে সিলেটের ফ্লাইট বন্ধ করে দেয় তারা।

এরপর থেকে বিদেশি কোনো এয়ারলাইন্স ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেনি। ফলে আন্তর্জাতিক বিমানবন্দর হওয়া সত্ত্বেও দীর্ঘ দিন বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটের ক্ষেত্রে একধরনের শূন্যতা তৈরি হয়েছিল।

সালামএয়ারের ফ্লাইট চালুর মধ্য দিয়ে সেই শূন্যতা কাটল। মাস্কাটের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু হওয়ায় সিলেটের যাত্রীদের জন্য মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্যে সরাসরি যাতায়াতের সুযোগ তৈরি হলো।

সালামএয়ারের পরিকল্পনা অনুযায়ী, শুরুতে মাস্কাট-সিলেট রুটে সপ্তাহে তিন দিন সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। আগামী মাসে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে সপ্তাহে পাঁচ দিন করার পরিকল্পনা রয়েছে। এরপর ২০২৭ সালের জানুয়ারি থেকে সপ্তাহের সাত দিনই এই রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে এয়ারলাইনটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সালামএয়ারের পর চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এয়ার আরাবিয়া ও ফ্লাই দুবাই সহ আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন্স ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট চালু করতে পারে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর