মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন ইকবাল বহিষ্কার মুখে কাপড়, হাতে পিস্তল: নারায়ণগঞ্জে ‘টিকটক ওমর’-এর অস্ত্রের মহড়া, নেপথ্যে এনসিপি নেতার ছত্রছায়া! ফতুল্লায় মসজিদের টাকা মেরে কোটিপতি বাবুল-হেনা! দুদকের তদন্তের দাবী!! গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে লাইভার খালেদ অনুপস্থিত থেকেও মেলে হাজিরা, নারায়ণগঞ্জের ভূমি অফিস পরিদর্শনে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নিষিদ্ধ সংগঠনের টি-শার্ট ও স্টিকার ছাপানোর সময় নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৪ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় আওয়ামী ক্যাডার তুষার ফের সক্রিয়, জনমনে ক্ষোভ রূপগঞ্জ পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে খুন, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন ইকবাল বহিষ্কার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আল আমিন ইকবালকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট ) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আল আমিন ইকবালকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে আল আমিন ইকবালের সঙ্গে দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

উল্লেখ্য, বহিষ্কারের আগে আল আমিন ইকবাল নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তবে প্রেস বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কী ধরনের দলীয় বা সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, তা বিস্তারিত উল্লেখ করা হয়নি।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর