সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় আওয়ামী ক্যাডার তুষার ফের সক্রিয়, জনমনে ক্ষোভ রূপগঞ্জ পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে খুন, গ্রেপ্তার ২ ‎বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে সিয়াদ হাসান মিনুর ৩ মাসের কারাদণ্ড বন্দরে মাদকসহ একাধিক মামলার আসামি শান্তি গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হত্যা: র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে বাবা-ছেলে গ্রেপ্তার ফতুল্লায় আজমেরী ওসমানের ১০ অনুসারী গ্রেপ্তার, সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি পণ্ড আইনশৃঙ্খলা বাহিনীকে ‘ম্যানেজ’ করে নদীখেকো রতন-সেলিম চক্রের তাণ্ডব ফতুল্লায় ৩৬ বোতল এসকাফ সিরাপসহ মারুফ গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিক সজীব হত্যা: র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে বাবা-ছেলে গ্রেপ্তার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বহুল আলোচিত পরিবহন শ্রমিক সজীব হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মাইকেল (৪৫) এবং তার ছেলে ২ নম্বর আসামি মো. আপন (২২)।

রবিবার (৩০ আগস্ট) শেষ রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন নন্দলালপুর উত্তর মহল্লা এলাকা থেকে র‍্যাব-১১ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

র‍্যাব-১১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন পরিবহন শ্রমিক সজীব। সেখানে পূর্ব শত্রুতা ও এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মাইকেল ও তার ছেলে আপনের নেতৃত্বে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল ধারালো অস্ত্র নিয়ে সজীবের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কোপানোর পাশাপাশি ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে সটকে পড়ে।

পরবর্তীকালে আশপাশের লোকজন ও নিহতের স্বজনরা সজীবকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত সজীবের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর থেকেই প্রযুক্তির সহায়তা ও নিজস্ব গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টা চালায় র‍্যাব। রবিবার রাত আনুমানিক ৩টার দিকে ফতুল্লায় যৌথ অভিযান চালিয়ে মূল দুই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর