বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
হিমালয়ে বরফ ধস: নেপালে কী ঘটেছিল, তিব্বতে নতুন কী ঝুঁকি রূপগঞ্জে ডেঙ্গুর ভয়াবহ থাবা: আগস্টেই আক্রান্ত ৪৯, বাড়ছে আতঙ্ক  যুবলীগ চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা বিদ্যানিকেতনে বার্ষিক মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণ ফতুল্লায় চাকু দেখিয়ে ৭৫ হাজার টাকা ছিনতাই, ফুটেজে শনাক্ত ‘সিফাত’ সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস ছাতক থেকে সিলেটে পর্যন্ত রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ বকশীগঞ্জ উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হযরত মুহাম্মদ (সা.) এর আগমন : অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ – লায়ন মো: গনি মিয়া বাবুল সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২

ফতুল্লায় চাকু দেখিয়ে ৭৫ হাজার টাকা ছিনতাই, ফুটেজে শনাক্ত ‘সিফাত’

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রাণ আরএফএল কোম্পানীর এক সেলসম্যানকে ধারালো চাকুর ভয় দেখিয়ে নগদ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফতুল্লা থানাধীন উত্তর ভূইগড় এলাকার আমির হামজা জামে মসজিদ সংলগ্ন একটি হোটেলে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবেশক (ডিস্ট্রিবিউটর) মোঃ ইমরান হোসেন শিমুল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রাণ আরএফএল কোম্পানীর পাগলা এলাকার ডিস্ট্রিবিউটর ইমরান হোসেন শিমুলের প্রতিষ্ঠানে চাকুরীরত ডেলিভারী ম্যান সাইফুল ইসলাম সাজু (৪০) বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে বকেয়া ও মালামাল বিক্রয়ের নগদ ৭৫,০০০ টাকা উত্তোলন করেন। দুপুর আনুমানিক তিনটার দিকে তিনি ভূইগড় এলাকার স্থানীয় একটি হোটেলে খাবার খেতে বসেন।

​এ সময় ৩-৪ জনের একদল অজ্ঞাতনামা যুবক হোটেলের সামনে এসে অবস্থান নেয়। তাদের মধ্য থেকে ১ জন হোটেলে প্রবেশ করে ডেলিভারী ম্যান সাজুকে ধারালো চাকু প্রদর্শন করে হত্যার হুমকি দেয় এবং তার কাছে থাকা নগদ ৭৫,০০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

​ঘটনার পর তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রতিষ্ঠানের মালিককে জানালে তিনি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তা সিসিটিভি (CCTV) ফুটেজ পরীক্ষা করেন। সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয়রা মূল ছিনতাইকারী অস্ত্রধারীর নাম ‘সিফাত’ বলে শনাক্ত করেন।

​এ বিষয়ে ফতুল্লা মডেল থানার কর্মকর্তা জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারী চক্রের সদস্যদের চিহ্নিত ও গ্রেফতারসহ ছিনতাইকৃত টাকা উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর