মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জালকুড়ি ৯নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

বিশাল আহমেদ / ৪১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯নং ওয়ার্ড (কড়ইতলা) বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি আলাউদ্দিন প্রধান, ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ সেলিম, ৯নং ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ মাইনুদ্দিন মোল্লা, সানোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল আলিম, সাবেক সহ-সভাপতি খাইরুল ইসলাম সোহান, সাবেক সাধারণ সম্পাদক সিফাত মির্জা ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম প্রমূখ।

এসময় ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন বলেন, আপনারা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহতালা তাকে যেন বেহেস্ত নছিব করেন।

আপনারা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ও দেশের মানুষে কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর