মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম

বকশীগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

মোঃ হারুন অর রশিদ, বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি / ৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়ন।

‎মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে বিজিবির নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সাতানীপাড়া ও মোল্লারচর বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
‎বিজিবি সূত্র জানায়, সাতানীপাড়া বিওপির একটি টহল দল আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে সোমনাথপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

‎অন্যদিকে, একই রাতে মোল্লারচর বিওপির একটি দল সীমান্তবর্তী বেহুলারচর এলাকায় অভিযান চালিয়ে আরও ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

‎১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করলেও দুই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

‎জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎বিজিবি জানায়, উদ্ধার করা ভারতীয় মদের ঘটনায় ১৯ আগস্ট বুধবার পৃথকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর