মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
নারীদের নিরাপদ যাতায়াতে: বিআরটিসির ‘পিংক বাস’ চালু, চালক-কন্ডাক্টরও নারী বারহাট্টায় নৈহাটি–পুটাকিয়া সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ সিদ্ধিরগঞ্জের আদর্শনগরে মধ্যরাতে মাদকের হাট, বাড়ছে চুরি-ছিনতাই জেলা পরিষদ সংলগ্ন কাইস্যাবাড়ি এলাকায় মুন্নুর প্রকাশ্যে মাদক ব্যবসা!! ফতুল্লায় জমি দখলের চেষ্টায় রিফাতগংদের হামলা, ভাঙচুর ও কুপিয়ে জখম বহিষ্কৃত নেতাকে নিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভা: প্রশ্নবিদ্ধ দলীয় শৃঙ্খলা ইসলামী অর্থনীতি ও হালাল শিল্প নিয়ে BICCI-এর ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করেন: এম. মুফাজ্জল ইবনে মাহফুজ আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে রাজপথে শিক্ষার্থী-জনতা, অবরোধ ঢাকা-কুয়াকাটা মহাসড়ক নেত্রকোনায় শ্রমিকের মাথায় রডের আঘাত, শিক্ষক রাজিবের বিরুদ্ধে থানায় অভিযোগ সিদ্ধিরগঞ্জে দিনদুপুরে প্রকাশ্যে মাদক ব্যবসা, মাদকের গোপন ভিডিও ফাঁস

বারহাট্টায় নৈহাটি–পুটাকিয়া সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Oplus_131072

নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের গুরুত্বপূর্ণ নৈহাটি বাজার–পুটাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার ও উন্নয়ন না হওয়ায় বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় ৪ কিলোমিটার সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সড়কটির বিভিন্ন অংশ ভাঙাচোরা ও খানাখন্দে ভরা থাকলেও কার্যকর সংস্কারের উদ্যোগ দৃশ্যমান নয়। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ও কাদায় সড়কের অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে।

কোথাও কোথাও বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
নৈহাটি বাজার নেত্রকোনা জেলার অন্যতম বৃহৎ গরুর বাজার হিসেবে পরিচিত। কলমাকান্দা, বড়খাপন, গুতুরা, সিধলী, যাত্রাবাড়ী, মধ্যনগরসহ বিভিন্ন এলাকা থেকে গরু ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই সড়ক ব্যবহার করে নৈহাটি বাজারে যাতায়াত করেন। এমনকি সুনামগঞ্জের তাহেরপুরসহ দূরবর্তী এলাকার ব্যবসায়ীরাও এ পথে চলাচল করেন।

সড়কটির দুরবস্থার কারণে শুধু সাধারণ মানুষের যাতায়াতই ব্যাহত হচ্ছে না; গরু পরিবহন, কৃষিপণ্য বাজারজাতকরণ ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। কৃষক ও ব্যবসায়ীদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে পণ্য পরিবহন করতে হচ্ছে। এতে স্থানীয় অর্থনীতির ওপরও চাপ সৃষ্টি হচ্ছে বলে জানান এলাকাবাসী।

স্থানীয়দের ভাষ্য, নৈহাটি–পুটাকিয়া সড়কটি দ্রুত পাকাকরণ ও টেকসইভাবে নির্মাণ করা হলে নৈহাটি বাজারের সঙ্গে আশপাশের বিস্তীর্ণ এলাকার যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। একই সঙ্গে গরুর ব্যবসা, কৃষি ও স্থানীয় বাণিজ্য আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ তৈরি হবে।

এলাকাবাসীর প্রশ্ন—গুরুত্বপূর্ণ একটি সড়ক দীর্ঘদিন ধরে এভাবে পড়ে থাকবে কেন? জনদুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতি বিবেচনায় নিয়ে আর বিলম্ব না করে সড়কটির প্রয়োজনীয় জরিপ, বরাদ্দ ও উন্নয়নকাজ দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন তারা।

হাজারো মানুষের দুর্ভোগ লাঘব এবং নৈহাটি বাজারের সম্ভাবনাময় বাণিজ্যিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নৈহাটি–পুটাকিয়া সড়কটি দ্রুত পাকাকরণ ও টেকসইভাবে নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর