নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদি থেকে ১৭০২(সতেরশো দুই)পিস ইয়াবাসহ সহ এক মাদক কারবারিকে আটক করেছে সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটক কৃত আসামি কুমিল্লা সদর উপজেলার রানী দীঘির পাড় এলাকার মৃত রমনী দত্তের ছেলে স্বপন দত্ত (৪০)।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদি এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় যে বুরুমদি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ পিয়ারের কাছে একটি মাদকের বিশাল চালান আসছে। তারই পরিপ্রেক্ষিতে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জসীম উদ্দিন নেতৃত্বে এস আই মোঃ মামুন,এস আই মোঃ সেলিম ও এ এস আই সবুজ অমিত সহ সঙ্গীয় ফোর্স মাদক কারবারি পিয়ার মাহাবুবের বাড়ির আসে পাশে অবস্থান করে। পরে অভিযান চালিয়ে এলাকাবাসীর সহায়তায় মোঃ পিয়ারের বাড়ির সামনে গেইট থেকে মাদকের চালান সহ এক মাদক কারবারিকে আটক করে।

এই বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জসীম উদ্দিন বলেন, পিয়ার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।সে দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা করে আসছে। আজ পুলিশের অভিযানে সতেরশো দুই পিস ইয়াবাসহ তার সহযোগী এক মাদক কারবারিকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন। পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।