শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
জেলা পরিষদ সংলগ্ন কাইস্যাবাড়ি এলাকায় মুন্নুর জমজমাট মাদক ব্যবসা খেলা’ ছেড়ে ‘যুদ্ধের’ ডাক শামীম ওসমানের কবরস্থানের নামকরণ ও জমির মালিকানা নিয়ে কলমাকান্দায় দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫৬ আমতলীতে ছোনাউঠা-নীলগঞ্জের মানুষের পাশে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, কাঠের ব্রিজ নির্মাণে ২০ হাজার টাকা সহায়তা দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জুয়েল রানার বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন রাষ্ট্রপতির দৌড়ে মির্জা ফখরুল, ছাড়লেন মন্ত্রিত্ব ও মহাসচিব পদ বিদ্যুৎ সাশ্রয়ে: রাত ৮টায় দোকানপাট বন্ধের নির্দেশ নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান: ৩ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

কবরস্থানের নামকরণ ও জমির মালিকানা নিয়ে কলমাকান্দায় দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫৬

নেত্রকোনা জেলা প্রতিনিধি: মোঃ বাবুল / ৪১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের আমগড়া এলাকায় কবরস্থানের নামকরণ ও জমির মালিকানা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে আমগড়া বাজারসংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Oplus_131072

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আমগড়া বাজারের পাশের একটি কবরস্থানকে কেন্দ্র করে আমগড়া ও পুলিয়া পানেশ্বরপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক পক্ষ কবরস্থানটিকে সবার জন্য ‘সার্বজনীন গোরস্থান’ হিসেবে নামকরণের দাবি করে আসছিল। অপর পক্ষ জায়গাটিকে নিজেদের পারিবারিক বা নিজস্ব সম্পত্তি বলে দাবি করে আসছিল। এ ছাড়া কবরস্থানের পাশে দোকানপাট নির্মাণ ও জায়গাটির আধিপত্য নিয়েও দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

এরই জেরে শুক্রবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে আমগড়া বাজারের বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি কয়েকটি বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগও উঠেছে।

সংঘর্ষে নারীসহ অন্তত ৫৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের তথ্যমতে, আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

কবরস্থানের মালিকানা ও নামকরণকে কেন্দ্র করে সৃষ্ট দীর্ঘদিনের বিরোধের স্থায়ী সমাধানে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর