বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বকশীগঞ্জে স্ত্রীকে কেন্দ্র করে হামলা ও মারধরের অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা শুরু হলো ‘হ্যালো নারায়ণগঞ্জ’ বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ জেনে নিন ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! গুপ্ত থেকে উস্কানি দিবেন না,সাহস থাকলে ফতুল্লায় আসুন- অধ্যাঃ মামুন মাহমুদ

নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান: ৩ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১১৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Oplus_131072

শব্দদূষণ রোধে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণবিরোধী অভিযান পরিচালনা করে ৩টি যানবাহনকে জরিমানা এবং হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

​বুধবার (১২ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ানের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

​অভিযান সূত্রে জানা যায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ লঙ্ঘন করায় ৩টি যানবাহন থেকে মোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে যানবাহনগুলোতে থাকা ৩টি অননুমোদিত ও ক্ষতিকর হর্ন কায়িক প্রক্রিয়ায় জব্দ করা হয়।

​অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এতে সহায়তা করেন নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম।

​পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য রক্ষায় শব্দদূষণকারী যানবাহন, পরিবেশদূষণকারী কারখানা ও অন্যান্য অবৈধ প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি অভিযান অব্যাহত থাকবে।

 


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর