শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির গ্রেফতার ফতুল্লায় মামলার পাহাড় কাঁধে নিয়ে প্রকাশ্যে বিল্লাল: পুলিশের ভূমিকা ঘিরে ধোঁয়াশা বন্দরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ: শিশুসহ একই পরিবারের ৩ জন আশঙ্কাজনক ফতুল্লা ভেঙে হচ্ছে নতুন থানা, লিখিত প্রস্তাব পাঠালেন এমপি রূপগঞ্জে আমের ক্যারেটে ৩৭৭ বোতল ফেনসিডিল, ট্রাকসহ গ্রেপ্তার ১ ফতুল্লায় ৬০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জুলাইয়ের পেছনে ছিল ১৭ বছরের সংগ্রাম: না.গঞ্জ বিএনপির স্মরণ সভায় বক্তারা বরগুনায় গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলের স্মারকলিপি আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার

পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা শাকিলের উদ্যোগে সমস্যার সমাধান শুরু

মোঃ হারুন অর রশিদ, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি / ১৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের মালিরচর নয়াপাড়া, হাজিপাড়া, মৌলভী পাড়া, পশ্চিম নামাপাড়া ও মালিরচর এলাকায় পানি নিষ্কাশনের স্থায়ী কোনো ব্যবস্থা না থাকায় প্রায় ৫ হাজার একর উর্বর কৃষিজমি দীর্ঘদিন ধরে পানির নিচে তলিয়ে রয়েছে। জলাবদ্ধতার কারণে এসব জমিতে কোনো ধরনের ফসল আবাদ করতে না পেরে চরম দুর্ভোগ ও বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছিলেন স্থানীয় কৃষক ও সাধারণ এলাকাবাসী।

‎​কৃষকদের এই দীর্ঘদিনের দুর্ভোগের কথা শুনে গত ১ আগস্ট (শনিবার) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত পানিবন্দী ওই এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেন বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম তালুকদার শাকিল। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার চিত্র নিজ চোখে দেখেন। পরিদর্শনের সময় তিনি দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার জোরালো আশ্বাস দিয়েছিলেন।

‎​প্রতিশ্রুতি দেওয়ার মাত্র ২৪ ঘণ্টা পার না হতেই, আজ নিজ উদ্যোগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পানি নিষ্কাশন ও কচুরিপানা পরিষ্কারের কাজ সরাসরি বাস্তবায়ন করেন বিএনপি নেতা সাইফুল ইসলাম তালুকদার শাকিল। তিনি নিজে পানিতে নেমে স্থানীয় দলীয় নেতাকর্মীদের নিয়ে দ্রুত নিষ্কাশন পথ পরিষ্কারের কাজ পরিচালনা করছেন। নেতার এমন তাৎক্ষণিক ও যুগান্তকারী পদক্ষেপে জলাবদ্ধ এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

‎​এলাকাবাসী জানান, বছরের পর বছর ধরে জলাবদ্ধতায় ভুগে আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। কিন্তু গতকাল পরিদর্শনে এসে আজকেই বাস্তবে এই সমস্যার সমাধানে যেভাবে বিএনপি নেতা শাকিল উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর