সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
শীতলক্ষ্যায় গোসল করতে নেমে পানিতে ডুবে স্বাধীনের মৃত্যু রূপগঞ্জে ডিবির অভিযানে ৫০০ ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার কাগজে ১৫০ ফুট, বাস্তবে ২৪: দখলে সংকুচিত ঢাকা–নারায়ণগঞ্জ পুরাতন পাগলা সড়ক বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় বিএনপি নেতা শাকিলের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলার আসামি রফিক লাল ও আবুল কালাম কে রিমান্ড শেষে জেলহাজতে প্রেরণ ফতুল্লায় হেরোইনসহ সাবেক এমপির গাড়িচালক গ্রেফতার বকশীগঞ্জে অসহায় ও দুস্থ ২০০ পরিবারের মাঝে সরকারি জিআর চাল বিতরণ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী উচ্ছ্বাস-উদ্দীপনায় সম্পন্ন হলো হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর শিক্ষার্থী মিলনমেলা ফতুল্লায় মৎস্য খামারে বিষপ্রয়োগের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় বিএনপি নেতা শাকিলের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ

মোঃ হারুন অর রশিদ, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: / ৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Oplus_131072

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অনাকাঙ্ক্ষিত জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া তিন শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘবে নিজস্ব উদ্যোগে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে। এই কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী।

‎​জানা গেছে, গত রবিবার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল সরেজমিনে বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দী পরিবারের সদস্য ও এলাকাবাসীর কষ্টের কথা শোনেন এবং পরিস্থিতি অনুধাবন করে নিজ ব্যক্তিগত খরচে মাটি কেটে নর্দমা (ড্রেন) তৈরি করে পানি নিষ্কাশনের প্রতিশ্রুতির কথা জানান।

‎​প্রতিশ্রুতি অনুযায়ী, আজ সোমবার (২৭ জুলাই) সকাল থেকেই মাটি কেটে ড্রেন খনন ও আটকে থাকা পানি বের করার মূল কাজ শুরু করা হয়।
‎​কাজ পরিদর্শনকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, “পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ পানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। তাদের সাময়িকভাবে স্বস্তি ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকা থেকে পানি সম্পূর্ণ নিষ্কাশন না হওয়া পর্যন্ত আমাদের এই কাজ অব্যাহত থাকবে।

‎​দ্রুততম সময়ে নিজস্ব অর্থায়নে সরাসরি ড্রেন খননের মাধ্যমে জমা পানি বের করার কাজ শুরু করায় স্বস্তি ফিরে এসেছে এলাকায়। এই সামাজিক ও মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করে ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণ ও ভুক্তভোগী অধিবাসীরা সাইফুল ইসলাম তালুকদার শাকিলসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর