সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি শ্রমিক লীগ নেতা টিক্কা গ্রেপ্তার শীতলক্ষ্যায় গোসল করতে নেমে পানিতে ডুবে স্বাধীনের মৃত্যু রূপগঞ্জে ডিবির অভিযানে ৫০০ ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার কাগজে ১৫০ ফুট, বাস্তবে ২৪: দখলে সংকুচিত ঢাকা–নারায়ণগঞ্জ পুরাতন পাগলা সড়ক বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় বিএনপি নেতা শাকিলের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলার আসামি রফিক লাল ও আবুল কালাম কে রিমান্ড শেষে জেলহাজতে প্রেরণ ফতুল্লায় হেরোইনসহ সাবেক এমপির গাড়িচালক গ্রেফতার বকশীগঞ্জে অসহায় ও দুস্থ ২০০ পরিবারের মাঝে সরকারি জিআর চাল বিতরণ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী উচ্ছ্বাস-উদ্দীপনায় সম্পন্ন হলো হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর শিক্ষার্থী মিলনমেলা

রূপগঞ্জে ডিবির অভিযানে ৫০০ ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৭ জুলাই) ভোর প্রায় ৪টা ৫০ মিনিটে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকার কবির মিয়ার বাড়ির সামনে একটি কাঁচা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. সাকিব (২৫), মোহাম্মদ হোবাইব (২৭), মো. রাশেদুল ইসলাম (২৪) এবং মো. নাইমুর রহমান (২৬)।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (সি জোন) অফিসার ইনচার্জ ইন্সপেক্টর (নিঃ) আব্দুল মান্নানের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. জহিরুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় চারজনের হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর