রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা জসিম গ্রেপ্তার ধর্মের দোহাই দিয়ে বিএনপিকে ঠেকানো যাবে না’ ফতুল্লায় কৃষক দলের সম্মেলনে তুহিন ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার ৫ ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সহিদুল গ্রেপ্তার আমতলীতে গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী ও ননদ গ্রেপ্তার একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! ব্ল্যাকমেইল করে অর্থ আদায়, ফতুল্লায় নারী গ্রেফতার বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট ও চায়না রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ খালেদা জিয়ার সাথে অসদাচরণ: বাধ্যতামূলক অবসরে যাচ্ছেন ১৭ পুলিশ কর্মকর্তা

ভারতে স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

ভারতে স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন এক যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি কানপুর দেহাতের আকবরপুর এলাকার।

জানা গেছে, শ্বশুরবাড়ি যাতায়াত করতে করতেই শাশুড়ির প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করেছিলেন ওই যুবক। শাশুড়িরও এই সম্পর্কে কোনো আপত্তি ছিল না। পরে নিন্দা, পরিবারের মতামত, সমাজ-সমালোচনা কোনো কিছুর পরোয়া না করে তারা আদালতে গিয়ে বিয়ে করেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মালাবদল করে হাতে আইনি কাগজ নিয়ে আদালতে দাঁড়িয়ে রয়েছেন ওই যুবক ও তার প্রাক্তন শাশুড়ি। এ সময় তারা তাদের বিয়ের কাগজপত্র হাতে নেটিজেনদের কাছে তাদের সম্পর্ক মেনে নেওয়ার জন্য আবেদন করেন।,

এ ঘটনাকে ঘিরে আলোচনা বাড়লেও, এখনও কোনো পুলিশি অভিযোগ করা হয়নি বলে জানা গেছে। ভিডিওটি ‘দ্য তত্ত্ব’ নামে একটি এক্স (সাবেক টুইটার)। অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর কয়েক ঘণ্টার মধ্যেই কয়েক লাখো বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখে প্রচুর মানুষ তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

সূত্র: আনন্দবাজার


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর