মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সাভারের সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নাহিদ ইসলামের বিএনপির আশ্রয়ে ফিরেছেন আওয়ামী দোসর সবুজ” ফের উত্তপ্ত কোতালেরবাগ-হকবাজার এলাকা গাছ সরানো নিয়ে বিরোধ, কসবায় দুই গ্রামের সংঘর্ষে আহত ৪০ বাংলাদেশের ব্রাজিল ভক্তদের উদ্দেশে দূতাবাসের আবেগঘন বার্তা নিকুঞ্জে অভিযানে অর্ধকেজির বেশি হেরোইন উদ্ধার, যুবক আটক টানা বর্ষণে চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত বন্দরে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে প্রতিদিন বাড়ছে হামের মৃত্যুর হার, হাসপাতালে ভর্তি ৭৯ জন শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল রাজনগরে নিখোঁজের নাটক সাজিয়ে মরদেহ মাটিচাপা : ঘাতক স্বামী আটক

বিএনপির আশ্রয়ে ফিরেছেন আওয়ামী দোসর সবুজ” ফের উত্তপ্ত কোতালেরবাগ-হকবাজার এলাকা

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

দীর্ঘদিন আত্নগোপনে থাকার পর বিএনপি নেতাদের আশ্রয়ে এলাকায় ফিরে এসে আবারো স্ব মহিমায় আবির্ভূত হয়েছে ফতুল্লা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুবজ।

ফতুল্লা থানার নিহত ছাত্রদল নেতা রাকিব হত্যা মামলার চার্জশিট সহ বৈষম্য বিরোধী ৭/৮ টি মামলার আসামী সবুজ ও তার ছোট ভাই ছাত্রলীগ ক্যাডার সিহাব।

স্থানীয়রা জানায়, আওয়ামী সরকারের শাসনামলে সবুজ ও তার ভাই সিহাব স্থানীয় মহলে বিশেষ করে কোতালেরবাগ,হক বাজার,পাকিস্তান খাদ সহ আশপাশ এলাকাজুড়ে সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়িয়েছে। বিদেশে পলাতক শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের আস্থাভাজন পরিচয়ে সবুজ হয়ে উঠেছিলো অপ্রতিরোধ্য।  জমি দখল, বিচারের নামে অর্থ আদায় সহ সমাজবিরোধী নানা কর্মকান্ডের জন্ম দিয়ে সব সময় আলোচনা- সমালোচনার কেন্দ্র বিন্দুতে ছিলো। তার অন্যতম সহোযোগি রতন ওরফে মোয়া রতন কে নিয়ে রেললাইনের পশ্চিম পাশ্বে  চোরাইকৃত রিক্সা- অটোরিকশা কেনা বেচার গ্যারেজ গড়ে তুলেছিলো। আইন- শৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালিয়ে চোরাই অটোরিক্সা উদ্ধার করে। সে ঘটনায় আওয়ামী সরকারের উপরি মহলের তদবিরে মামলা থেকে রেহাই পায় সবুজ।

অপরদিকে ছোট ভাই সিহাব কে দিয়ে গড়ে তুলেছিলো মাদক বাজার। সিহাব নিজেও মাদকাসক্ত।  তার আশ্রয়-প্রশ্রয়ে সে সময় দূর্দান্ত প্রভাব নিয়ে এলাকায় দাবড়িয়ে বেড়াতো ২০-২৫ জনের একটি কিশোর সন্ত্রাসী বাহিনী। যা স্থানীয় মহলজুড়ে সিহাব বাহিনী নামে পরিচিত ছিলো। এই পরিবারটিকে সকলেই আওয়ামী পরিবার নামেই চিনে।

ছাত্র- জনতা আন্দোলনে আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলে সবুজ তার ভাই সিহাব সহ সহোযোগিদের অনেকেই আত্নগোপনে চলে যায়। সাম্প্রতিক সময়ে স্থানীয় বিএনপি নেতাদের শেল্টারে এলাকায় ফিরে এসেছে। ফিরে এসেই বাড়ীর জায়গা দখল করতে গিয়ে আপন চাচা,চাচাতো বোন, শিশু বাচ্চাকে মারধর করে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এঘটনায় থানায় অভিযোগ হলেও রহস্যজনক কারনে সবুজের বিরুদ্ধে কার্যকরী কোন পদক্ষেপ গ্রহন করেনি পুলিশ।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর