মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সাভারের সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নাহিদ ইসলামের বিএনপির আশ্রয়ে ফিরেছেন আওয়ামী দোসর সবুজ” ফের উত্তপ্ত কোতালেরবাগ-হকবাজার এলাকা গাছ সরানো নিয়ে বিরোধ, কসবায় দুই গ্রামের সংঘর্ষে আহত ৪০ বাংলাদেশের ব্রাজিল ভক্তদের উদ্দেশে দূতাবাসের আবেগঘন বার্তা নিকুঞ্জে অভিযানে অর্ধকেজির বেশি হেরোইন উদ্ধার, যুবক আটক টানা বর্ষণে চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত বন্দরে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে প্রতিদিন বাড়ছে হামের মৃত্যুর হার, হাসপাতালে ভর্তি ৭৯ জন শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল রাজনগরে নিখোঁজের নাটক সাজিয়ে মরদেহ মাটিচাপা : ঘাতক স্বামী আটক

গাছ সরানো নিয়ে বিরোধ, কসবায় দুই গ্রামের সংঘর্ষে আহত ৪০

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি গাছ সরানোকে কেন্দ্র করে শুরু হওয়া সামান্য বিরোধ শেষ পর্যন্ত দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। রক্তক্ষয়ী এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি এবং বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গ্রামের অভ্যন্তরীণ সড়কে পড়ে থাকা একটি গাছ অপসারণকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশার চালকদের দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে বিষয়টি দ্রুত দুই গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে, এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত হন অন্তত ৪০ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে কসবা থানা পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাসেদ জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর