মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সাভারের সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নাহিদ ইসলামের বিএনপির আশ্রয়ে ফিরেছেন আওয়ামী দোসর সবুজ” ফের উত্তপ্ত কোতালেরবাগ-হকবাজার এলাকা গাছ সরানো নিয়ে বিরোধ, কসবায় দুই গ্রামের সংঘর্ষে আহত ৪০ বাংলাদেশের ব্রাজিল ভক্তদের উদ্দেশে দূতাবাসের আবেগঘন বার্তা নিকুঞ্জে অভিযানে অর্ধকেজির বেশি হেরোইন উদ্ধার, যুবক আটক টানা বর্ষণে চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত বন্দরে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে প্রতিদিন বাড়ছে হামের মৃত্যুর হার, হাসপাতালে ভর্তি ৭৯ জন শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল রাজনগরে নিখোঁজের নাটক সাজিয়ে মরদেহ মাটিচাপা : ঘাতক স্বামী আটক

সাভারের সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নাহিদ ইসলামের

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনার পর প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, সমাবেশস্থলে ঘটে যাওয়া বিস্ফোরণের পেছনে প্রশাসনের ভূমিকা রয়েছে এবং ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাতে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের সময় সমাবেশে বক্তব্য রাখছিলেন ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। আকস্মিক বিস্ফোরণে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেককে দৌড়ে নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়। পরিস্থিতি শান্ত রাখতে মাইক থেকে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান নাবিলা তাসনিদ।

ঘটনার পর বক্তব্যে নাহিদ ইসলাম অভিযোগ করেন, সমাবেশস্থলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরই বিস্ফোরণের ঘটনা ঘটে, যা পূর্বপরিকল্পিত হামলার ইঙ্গিত বহন করে। তার ভাষ্য, পদযাত্রা ও রাজনৈতিক কর্মসূচি বানচাল করতেই এ হামলা সংঘটিত হয়েছে এবং এর সঙ্গে প্রশাসনিক সহযোগিতার বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।

তিনি সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা প্রশাসন কেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হলো এবং কীভাবে এমন ঘটনা ঘটতে পারল, তার জবাব সংশ্লিষ্টদের দিতে হবে। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা তদন্তের দাবি জানান।

নাহিদ ইসলাম আরও বলেন, হামলা ও ভয়ভীতি দেখিয়ে এনসিপির রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা যাবে না। জুলাইয়ের আন্দোলনের লক্ষ্য ও দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে দলটির কর্মসূচি পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী অব্যাহত থাকবে। তিনি হত্যাকাণ্ডের বিচার, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবিও পুনর্ব্যক্ত করেন।

পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করে নাহিদ ইসলাম বলেন, সমাবেশ চলাকালে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণ এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করা উচিত।

বিস্ফোরণে দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করে তিনি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান। অন্যথায় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের জবাবদিহির মুখোমুখি করার হুঁশিয়ারিও দেন।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্ফোরণের ঘটনা, এর কারণ কিংবা নাহিদ ইসলামের উত্থাপিত অভিযোগের বিষয়ে পুলিশ বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর