সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বিএনপির আশ্রয়ে ফিরেছেন আওয়ামী দোসর সবুজ” ফের উত্তপ্ত কোতালেরবাগ-হকবাজার এলাকা গাছ সরানো নিয়ে বিরোধ, কসবায় দুই গ্রামের সংঘর্ষে আহত ৪০ বাংলাদেশের ব্রাজিল ভক্তদের উদ্দেশে দূতাবাসের আবেগঘন বার্তা নিকুঞ্জে অভিযানে অর্ধকেজির বেশি হেরোইন উদ্ধার, যুবক আটক টানা বর্ষণে চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত বন্দরে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে প্রতিদিন বাড়ছে হামের মৃত্যুর হার, হাসপাতালে ভর্তি ৭৯ জন শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল রাজনগরে নিখোঁজের নাটক সাজিয়ে মরদেহ মাটিচাপা : ঘাতক স্বামী আটক নেত্রকোনার বারহাট্টায় মৃতকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ

নিকুঞ্জে অভিযানে অর্ধকেজির বেশি হেরোইন উদ্ধার, যুবক আটক

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে উদ্ধার হওয়া হেরোইনের পরিমাণ ৫৩০ গ্রাম, যা ২ হাজার ৬৭টি পৃথক পুরিয়ায় মোড়ানো ছিল।

সোমবার (৬ জুলাই) বিকেলে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকার রোড-১৪-এর একটি সাততলা আবাসিক ভবনের সপ্তম তলার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী পরিচালিত এ অভিযানে রুবেল মিয়া (২৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) সূত্র জানায়, অভিযানের সময় একটি কালো ট্রাভেল ব্যাগ তল্লাশি করে তার ভেতরে রাখা পলিথিনের মধ্যে রাংতা কাগজে মোড়ানো ২ হাজার ৬৭টি হেরোইনের পুরিয়া পাওয়া যায়। পরবর্তীতে সেগুলোর মোট ওজন ৫৩০ গ্রাম বলে নিশ্চিত করা হয়।

ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ)-এর উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, আটক রুবেল মিয়ার গ্রামের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীর চর এলাকায়। তিনি আবু তালেব ও নাছিমা খাতুনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি নিকুঞ্জ-২ এলাকার ওই ভবনের সপ্তম তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ঘটনার পর আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। উদ্ধার হওয়া মাদকের উৎস এবং এর সঙ্গে অন্য কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর