মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
নেই কোনো নিরাপত্তা, অনিশ্চিত পথচলা: ফতুল্লা স্টেডিয়ামের পাশে ভবন নির্মাণে চরম আতঙ্ক নারায়ণগঞ্জে নতুন আতঙ্কের নাম ‘জাকির খান পাওয়ার ফোর্স! সিদ্ধিরগঞ্জে মতির সহযোগী সাদ্দাম সহ সন্ত্রাস-বৈষম্য বিরোধী মামলার ৪ আসামি গ্রেফতার গণ-অধিকার পরিষদ নেতা আরিফ ভূইয়া ও তার দুই ভাইসহ ৫ জনের বিরুদ্ধে মামলা আদমজী ইপিজেডের চার জাপানি কোম্পানির উদ্যোগে মাদ্রাসার ছাত্রদের মাঝে শিক্ষা সামগ্রী ও পাখা বিতরণ স্বপ্নছোঁয়ার উদ্যোগে ‘সমাজ পরিবর্তন আড্ডা’ মাদক, বাল্যবিবাহ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে তরুণদের মাঠে নামার আহ্বান ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ মশিউর গ্রেফতার ফতুল্লায় ১৫৫ পিস ইয়াবাসহ ইস্রাফিল গ্রেফতার ফতুল্লায় ব্যাংকের বুথ লুটের পরিকল্পনাকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার মৌলভীবাজার সড়কে আইন লঙ্ঘনের দায়ে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

নাসিকের বর্জ্যবাহী ট্রাক চাপায় ছাত্রদল ও যুবদলের দুই নেতা নিহত

মো. সোহেল আহমেদ / ২৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন। তারা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানী ও তার সঙ্গী কুতুবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদল প্রচার সম্পাদক মাসুম।

 

মঙ্গলবার (৯ জুন) বিকাল ৬টায় জালকুঁড়ি দশ পাইপ এলাকায় এ ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে ওই দুই ছাত্রদল ও যুবদল নেতা মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জ জেলা পরিষদ থেকে জালকুঁড়ির দিকে যাচ্ছিলেন। পথে দশপাইপগামী সড়কের ঝুটপট্টি এলাকায় পৌঁছানো মাত্রই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে যায় চালক।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর