রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ কোন্দল : অবস্থান তুলে ধরে দলীয় নেতাদের সংবাদ সম্মেলন ড. ইউনূসের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্ত ও বিচারের দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের ‎বকশীগঞ্জে প্রতিমন্ত্রীকে জামালপুর গারো হিলস রানার্স কমিউনিটির টি-শার্ট উপহার শিক্ষার্থীদের তোলপাড় ও প্রশাসনিক হস্তক্ষেপে শান্ত দেওভোগ মাদ্রাসা: মুহতামিম অপসারিত, শিক্ষকরা বহাল সিন্ডিকেটের দৌরাত্ম্যে আমতলীর এলপিজি বাজার, অসহায় ভোক্তারা, নিরব ভূমিকায় প্রশাসন ফতুল্লায় একটি ‘রহস্যময়’ পিকআপ ভ্যানেই জিম্মি আইনশৃঙ্খলা, ঘুমাচ্ছে পুলিশ! বাংলাদেশ মৎস্য ডেইরি এন্ড পোল্ট্রি এ্যাসোসিয়েশন সিদ্ধিরগঞ্জ থানা কমিটির পরিচিতি সভা সিদ্ধিরগঞ্জে কোকো স্মৃতি ক্রিকেটের ফাইনাল ও পুরস্কার বিতরণ

মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ কোন্দল : অবস্থান তুলে ধরে দলীয় নেতাদের সংবাদ সম্মেলন

মশাহিদ আহমদ, মৌলভীবাজার / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অভ্যন্তরীণ দ্ব›েদ্বর জেরে দলের এক নেতাকে অপহরণের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), মৌলভীবাজার-এর নেতৃবৃন্দ। আজ ৫ জুলাই-২০২৬ইং, দুপুরে, মৌলভীবাজার মামারবাড়ী রেস্টুরেন্ট-এর হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দরা বলেন- গত ২৬ জুন-২০২৬ইং, মৌলভীবাজার জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুলাউড়া সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

 

কর্মস‚চিতে অংশগ্রহণের জন্য নেতাকর্মীরা মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে সমবেত হন। সমাবেশে রওনা হওয়ার প‚র্বমুহ‚র্তে আব্দুল্লাহ আল হোসাইন (জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক), কামরুল হাসান (যুগ্ম সদস্যসচিব), জাবেদ রহমান (কেন্দ্রীয় সদস্য, জাতীয় ছাত্রশক্তি) এবং শাফাকাত হোসেন সাদেক (সিনিয়র যুগ্ম সদস্যসচিব, জাতীয় ছাত্রশক্তি, মৌলভীবাজার জেলা)-এর নেতৃত্বে একদল ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীকে বহনকারী গাড়িতে ধাক্কাধাক্কি ও আঘাতের ঘটনাও ঘটে। প্রতিবাদ সমাবেশ শেষে কুলাউড়া উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত কর্মশালা ও যোগদান অনুষ্ঠানে অংশ নিতে রওনা হলে কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে বিএফ শাহীন কলেজের সামনে একই ব্যক্তিরা আবারও বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং হামলার ঘটনা ঘটায়। এরপর আমরা কুলাউড়ার নির্ধারিত কর্মস‚চিতে অংশগ্রহণের জন্য রওনা হই।

 

যাওয়ার আগে উপস্থিত নেতাকর্মীদের জানানো হয়, যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা মৌলভীবাজারের দিকে ফিরে যান। কুলাউড়ার কর্মস‚চিতে ব্যস্ত থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে নেতৃবৃন্দরা জানতে পারেন- আব্দুল্লাহ আল হোসাইনকে ছাত্রলীগ অপহরণ করেছে- এমন প্রচারণা চালানো হচ্ছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রচারনা এবং অপহরণের একটি মামলা দায়ের করা হয়। সম্ভাব্য সাংগঠনিক ব্যবস্থা এড়ানো এবং প্রকৃত ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার উদ্দেশ্যেই এই অভিযোগ আনা হয়েছে বলে এ অভিযোগ করে।

 

এনসিপির সিনিয়র যুগ্ম আহŸায়ক এহসান জাকারিয়া-কে প্রধান ও অন্যান্যদের আসামী করে থানায় মামলা দায়ের করা এই মামলাটি সম্প‚র্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবী করেন। মামলায় এনসিপি, জাতীয় যুবশক্তি ও জাতীয় ছাত্রশক্তির কয়েকজন নেতাকর্মীকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু জেলা আহŸায়ক নিজ উদ্যোগে তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন যে, তারা কেউ স্বাক্ষী হওয়ার বিষয়ে জানতেন না এবং তাদের কারও বক্তব্যও গ্রহণ করা হয়নি। এ বিষয়ে তাদের কাছে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ রয়েছে। অত্যান্ত দুঃখের বিষয়, ঘটনার প্রকৃত অবস্থা যাচাই না করে, জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতাদের বক্তব্য গ্রহণ না করে এবং প্রাথমিক তদন্ত ছাড়াই মৌলভীবাজার মডেল থানা তড়িঘড়ি করে মামলাটি গ্রহণ করেছেন। এতে মামলার নিরপেক্ষতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।

 

আমরা শুরু থেকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমরা একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, সঠিক তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং যারা মিথ্যা অভিযোগের মাধ্যমে দল ও দলের নেতাকর্মীদের হয়রানি করার চেষ্টা করেছে, তাদের উদ্দেশ্যও সবার সামনে স্পষ্ট হবে। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), মৌলভীবাজার-এর আহবায়ক খালেদ হাসান, সদস্য সচিব রুহুল আমিন, সিনিয়র যুগ্ম আহŸায়ক এহসান জাকারিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য- দলীয় কোন্দলের কারণে মৌলভীবাজার মডেল থানায় দায়েরকৃত অপহরণের মামলা থেকে বিজ্ঞ আদালত থেকে জামিন করেন এনসিপি মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম আহŸায়ক এহসান জাকারিয়া এবং সদস্য সচিব রুহুল আমিন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর