রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় একটি ‘রহস্যময়’ পিকআপ ভ্যানেই জিম্মি আইনশৃঙ্খলা, ঘুমাচ্ছে পুলিশ! বাংলাদেশ মৎস্য ডেইরি এন্ড পোল্ট্রি এ্যাসোসিয়েশন সিদ্ধিরগঞ্জ থানা কমিটির পরিচিতি সভা সিদ্ধিরগঞ্জে কোকো স্মৃতি ক্রিকেটের ফাইনাল ও পুরস্কার বিতরণ  ব্যাংক থেকে উত্তোলিত টাকা ছিনতাইয়ের রহস্য উদঘাটন” বটলা সেলিম গ্রেপ্তার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মাদক উদ্ধারের নামে লুটপাট: ফতুল্লায় চুরির মামলায় এসআই কারাগারে আমতলীর গোছখালী বাজারসংলগ্ন গুলিশাখালী সেতুর সংযোগ সড়কে বড় গর্ত, ঝুঁকিতে হাজারো মানুষ নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ী মোতালেব হত্যা: মূলহোতাসহ গ্রেফতার ৩, নেপথ্যে টাকার লোভ নেত্রকোনায় ৮৫ লাখ টাকার টয়লেট উদ্বোধনের আগেই ভেঙ্গে ফাটল পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, পরিসংখ্যানে কে এগিয়ে?

ফতুল্লায় একটি ‘রহস্যময়’ পিকআপ ভ্যানেই জিম্মি আইনশৃঙ্খলা, ঘুমাচ্ছে পুলিশ!

সোহেল আহমেদ / ৫১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

রাতের আঁধারে একের পর এক দুর্ধর্ষ অপরাধ ঘটছে। কখনো তালা ভেঙে দোকানের মালামাল লুট হচ্ছে, কখনো আবার নৈশপ্রহরীকে বেঁধে পুরো গ্যারেজ ফাঁকা করে দেওয়া হচ্ছে। আর প্রতিটি অপরাধের পেছনে ব্যবহৃত হচ্ছে একই ‘চিহ্নিত’ পিকআপ ভ্যান। আর সেই পিকআপ ভ্যানের ভিতরে শুয়ে থাকে একদল ডাকাত। অথচ সব জেনেও যেন নির্বিকার প্রশাসন।

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন চরম অবনতিতে এখন চরম ক্ষুব্ধ ও আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। সচেতন মহলের সোজা প্রশ্ন, অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে কি রাতের বেলায় থানা পুলিশ ঘুমিয়ে থাকছে?

​গত বৃহস্পতিবার (২ জুলাই) রাতে ফতুল্লার সেহাচর তক্কারমাঠ খানকা শরীফ রোড এলাকায় একই কায়দায় হানা দেয় সেই কুখ্যাত ডাকাত দলটি। গভীর রাতে একটি পিকআপ ভ্যান নিয়ে তারা এলাকায় প্রবেশ করে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া সেই গা শিউরে ওঠা দৃশ্য দেখে এখন পুরো এলাকায় বিরাজ করছে তীব্র আতঙ্ক। স্থানীয়দের তৎপরতায় এবার ডাকাতির চেষ্টা নস্যাৎ হলেও, জানমালের নিরাপত্তা নিয়ে বড় ধরনের সংশয় দেখা দিয়েছে।

​অনুসন্ধানে জানা যায়, ফতুল্লার এই নির্দিষ্ট অঞ্চলে অপরাধের গ্রাফ দিন দিন জ্যামিতিক হারে বাড়ছে। সাম্প্রতিক সময়ের কয়েকটি ঘটনা তারই প্রমাণ।

কিছুদিন আগেই বুড়ির গ্যারেজ এলাকার মাসুমের গ্যারেজে হানা দেয় এই চক্রটি। সেখানে দায়িত্বরত পাহাড়াদারকে নির্মমভাবে বেঁধে রেখে একই পিকআপ ভ্যানে করে একে একে ৫৬টি গাড়ির ব্যাটারি লুটে নেয় তারা। এই ঘটনায় থানায় মামলা হলেও কাজের কাজ কিছুই হয়নি। এর কিছুদিন আগে একই এলাকার ‘মেহেদীদের’ বসতবাড়িতে হানা দিয়ে সর্বস্ব লুটে নেয় ডাকাত দল।

এখানেই শেষ নয়;কিছুদিন পর একই চক্র রাতের অন্ধকারে ‘সাঈদের’ দোকানের তালা ভেঙে ফ্রিজসহ যাবতীয় মূল্যবান মালামাল ওই একই পিকআপ ভ্যানে তুলে নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় সাঈদের বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

​ভুক্তভোগীদের একের পর এক মামলা ও লিখিত অভিযোগের পরও পুলিশ কেন এই ‘চিহ্নিত’ পিকআপ ভ্যান ও ডাকাত চক্রটিকে আটক করতে পারছে না, তা নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

একটি নির্দিষ্ট গাড়ি বারবার এলাকায় ঢুকে ডাকাতি ও চুরি করে নির্বিঘ্নে চলে যাচ্ছে। পুলিশ যদি রাতে নিয়মিত টহল দিত, তবে একই গাড়ি বারবার অপরাধ ঘটানোর সাহস পেত না। এলাকার অপরাধ প্রবণতা এখন নিয়ন্ত্রণহীন। আমরা এখন নিজেদের ঘরেও নিরাপদ বোধ করছি না।

​একের পর এক এসব দুর্ধর্ষ অপরাধের ঘটনায় ফতুল্লাজুড়ে এখন কেবলই আতঙ্কের নাম সেই ‘পিকআপ ভ্যান’। স্থানীয়দের অভিযোগ, পুলিশের চরম উদাসীনতা ও অকার্যকর ভূমিকার কারণেই অপরাধীরা ফতুল্লাকে অপরাধের নিরাপদ চারণভূমিতে পরিণত করেছে। দ্রুত এই চক্রকে গ্রেপ্তার এবং নৈশ টহল জোরদার করা না হলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

 


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর