রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে শ্রমিক নিহত, বনাঞ্চল থেকে মরদেহ উদ্ধার বন্দরে শতবর্ষী পৈত্রিক জমি দখলের চেষ্টা: গভীর রাতে মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ, এলাকায় উত্তেজনা ফতুল্লায় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৩টি গাড়ি উদ্ধার বন্দরে সালিশের পরও মেলেনি সমাধান, পাওনা টাকাকে কেন্দ্র করে প্রাণহানি: গ্রেপ্তার ১ মৌলভীবাজারে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত লেখাপড়ার পাশাপশি খেলাধুলা করতে হবে :মোস্তফা কামাল নেতা-কর্মীর ব্যক্তিগত অন্যায়, দায় দল নেবে না: মাশুকুল ইসলাম রাজীব ওসমান হাদি হত্যার বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি আইনি জটিলতায় আটকে আছে ভবন নির্মাণ: চরম ভোগান্তিতে বকশীগঞ্জের ১৩৪ শিক্ষার্থী সোনারগাঁওয়ে বিশেষ অভিযানে ৫ জন আটক, দেশীয় অস্ত্র জব্দ

মৌলভীবাজারে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মৌলভীবাজারে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন ২০২৬) জেলা প্রশাসন, মৌলভীবাজার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজারের যৌথ আয়োজনে দিবসটি পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়।

 

র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত এসে আবারো জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তারা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। স্বাগত বক্তব্য রাখেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপ-পরিচালক মো: রাশেদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার পুলিশ সুপার, মো. মনিরুল ইসলাম।

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার মো. মামুনুর রশীদ এর সভাপতিত্বে ও সমাজকর্মী এম সাদিকুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার এর সহকারী পরিচালক মো: আল-আমিন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ, চ্যানেল ওয়ান এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি এম.শাহাজাহান আহমদ, ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এসএ হামিদ প্রমুখ।

 

এ সময় মৌলভীবাজার জেলা কারাগার এর জেলার মো: আব্দুস সোবহান, জেলা কমান্ডেন্ট (আনসার ও ভিডিপি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহারের ভয়াবহতা তুলে ধরে মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং মাদকের অবৈধ পাচার ও ব্যবহার বন্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা শিক্ষার্থীদের মাদকবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহŸান জানান এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন।

 


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর