শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন সাবেক ছাত্রনেতা নাঈমের মৃত্যুদণ্ডের প্রতিবাদে না.গঞ্জে ছাত্র জমিয়তের মানববন্ধন অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি বকশীগঞ্জে নিখোঁজের ১০ দিন পর দুই কিশোরী উদ্ধার, পরিবারের মুখে হাসি কলমাকান্দায় খাল খননে বদলাচ্ছে কৃষিচিত্র,নতুন আশায় হাজারো কৃষক মৌলভীবাজারে ১৭১৪টি অভিযানে ৪৩২টি মাদক মামলা ,গ্রেফতার ৪৯৪ সিদ্ধিরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের বৃক্ষরোপণ সিদ্ধিরগঞ্জে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ইনার হুইল ক্লাব অফ ব্লুবেলের বৃক্ষরোপন আমতলী থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বক্তাবলীতে এনসিপির মতবিনিময় সভা ঘিরে আলোচনা, অতিথি আওয়ামী দোসর আলামিন ইকবাল

বকশীগঞ্জে নিখোঁজের ১০ দিন পর দুই কিশোরী উদ্ধার, পরিবারের মুখে হাসি

মোঃ হারুন অর রশিদ  / ৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

‎জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রাম থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে নিখোঁজের ১০ দিন পর ঢাকার মিরপুর থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতরা হলো-গোপালপুর গ্রামের আল আমিনের মেয়ে আফসানা (১৩) এবং এরশাদ আলীর মেয়ে আশা মনি (১১)। আজ আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ জুন এক বান্ধবীর প্ররোচনায় পড়ে ঢাকার উদ্দেশ্যে চাকরির খোঁজে রওনা হয়েছিল আফসানা ও আশা মনি। এরপর থেকেই তারা নিখোঁজ ছিল।

 

সন্তানদের কোনো সন্ধান না পেয়ে চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিল তাদের পরিবার।
‎​পরবর্তীতে ঢাকার শাহ আলী থানা পুলিশের বিশেষ সহায়তায় মিরপুরের সরকারি আশ্রয় (অভ্যর্থনা) কেন্দ্র থেকে ওই দুই কিশোরীকে উদ্ধার করা হয়। আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর আজ তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

 

দীর্ঘ ১০ দিন পর সন্তানদের অক্ষত অবস্থায় ফিরে পেয়ে ভুক্তভোগী পরিবার দুটির মাঝে স্বস্তি ও আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সন্তানদের বুকে জড়িয়ে ধরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। একই সাথে পুলিশ প্রশাসন ও সহায়তাকারীদের ধন্যবাদ জানিয়েছেন কিশোরীদের অভিভাবকেরা।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর