শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন সাবেক ছাত্রনেতা নাঈমের মৃত্যুদণ্ডের প্রতিবাদে না.গঞ্জে ছাত্র জমিয়তের মানববন্ধন অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি বকশীগঞ্জে নিখোঁজের ১০ দিন পর দুই কিশোরী উদ্ধার, পরিবারের মুখে হাসি কলমাকান্দায় খাল খননে বদলাচ্ছে কৃষিচিত্র,নতুন আশায় হাজারো কৃষক মৌলভীবাজারে ১৭১৪টি অভিযানে ৪৩২টি মাদক মামলা ,গ্রেফতার ৪৯৪ সিদ্ধিরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের বৃক্ষরোপণ সিদ্ধিরগঞ্জে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ইনার হুইল ক্লাব অফ ব্লুবেলের বৃক্ষরোপন আমতলী থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বক্তাবলীতে এনসিপির মতবিনিময় সভা ঘিরে আলোচনা, অতিথি আওয়ামী দোসর আলামিন ইকবাল

কলমাকান্দায় খাল খননে বদলাচ্ছে কৃষিচিত্র,নতুন আশায় হাজারো কৃষক

মোঃবাবুল, নেত্রকোণা / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের খাল খননে বদলাচ্ছে কৃষিচিত্র আর নতুন আশায় হাজারো কৃষক, আগাম বন্যা ও পাহাড়ি ঢল থেকে রক্ষা পাবে আধা পাকা ফসলি জমি ধান।

 

বর্তমান সরকারের খাল খননের প্রকল্পকে সাধুবাদ জানান সাধারণ কৃষক। অর্থবছরের দমদমা মন্দিরের ১০০ মিটার দক্ষিণ হতে বিশ্বনাথপুর ব্রিজ পর্যন্ত রাণীগাঁও-দমদমা খাল খননে সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়, ৫১ লাখ ৩১ হাজার ৯৫৪ টাকা। প্রকল্পের সভাপতি খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক।

 

ইজিপিপি কর্মসূচির মূল উদ্দেশ্য হলো এলাকার অতিদরিদ্র ও বেকার জনগোষ্ঠীর জন্য অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করা।এই খাল খননে ফলে আগাম বন্যায় ও পাহাড়ি ঢল থেকে রাস্তাঘাট ও নিচু কৃষি জমির ফসল রক্ষা পাবে।এবং পরিবেশ রক্ষাতে রাস্তার পাশে গাছের চারা রোপণ সহ নেট,জালের ভেড়া দেওয়া হয়েছে।

 

স্থানীয় সাধারণ কৃষকরা জানান,যেসব ফসলি নিচু জমি অল্প বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিতে তলিয়ে যেত খাল খননের ফলে নিচু জমির পানি খালের মাধ্যমে প্রবাহিত হয়ে দ্রুত নেমে যাওয়ায় তারা উপকৃত হয়েছেন।এবং খালের পাড় দিয়ে রাস্তার নির্মাণের ফলে গ্রামের অনেক পরিবারের চলাচলের সুবিধা হয়েছে।

 

প্রকল্পের সভাপতি ও খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল হক বলেন, দৈর্ঘ্য ও প্রস্থ অনুযায়ী সঠিকভাবে খাল খনন করা হয়েছে।একদিকে যেমন খাল খননের ফলে নিচু জমির পানি সহজে নিষ্কাশন হচ্ছে, তেমনি রাস্তার নির্মাণের ফলে সাধারণ পরিবার চলাচলে সুবিধা হয়েছে।এবং পরিবেশবান্ধব গাছ রোপন এর ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর