বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম

রূপগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মো. সোহেল আহমেদ / ৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) গভীর রাতে থানা এলাকার বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার এএসআই (নিঃ) মিলন মিয়া ও আমিনুল ইসলামের নেতৃত্বে দুটি চৌকস দল গতকাল দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এই ঝটিকা অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে মো. ছাইদুল (৩০) ও মো. রাজন মিয়া (২৭) নামের দুই যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে নিষিদ্ধ মাদক ইয়াবা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার সকালে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের আদালতে প্রেরণ করা হয়।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর