মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
হাটহাজারীতে শহীদ দুই সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ মুসলিম সদস্যদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা কলকাতা পুলিশের ফতুল্লায় ৫৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ১ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্গাপূজার ছুটি পাবেন না যারা সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে মডেল ও অভিনেত্রীর মরদেহ উদ্ধার নেই কোনো নিরাপত্তা, অনিশ্চিত পথচলা: ফতুল্লা স্টেডিয়ামের পাশে ভবন নির্মাণে চরম আতঙ্ক নারায়ণগঞ্জে নতুন আতঙ্কের নাম ‘জাকির খান পাওয়ার ফোর্স! সিদ্ধিরগঞ্জে মতির সহযোগী সাদ্দাম সহ সন্ত্রাস-বৈষম্য বিরোধী মামলার ৪ আসামি গ্রেফতার গণ-অধিকার পরিষদ নেতা আরিফ ভূইয়া ও তার দুই ভাইসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ফতুল্লায় ৫৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ১

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় চুরি মামলার তদন্তে বড় ধরনের সাফল্য পাওয়া গেছে। পুলিশের বিশেষ অভিযানে মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি তার হেফাজত ও দেখানো মতে বিপুল পরিমাণ স্বর্ণ ও রূপার অলংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অলংকারের আনুমানিক পরিমাণ প্রায় ৪৯ ভরি ১৫ আনা স্বর্ণ এবং ৮ ভরি ১৪ আনা রূপা।

পুলিশ জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) রাতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার শিকদার বাজার ও গাবতলী টাগারপাড়া এলাকায় এসআই (নিঃ) পলাশ বাউন ও এসআই মিলন ফকিরের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে চুরি মামলার এজাহারনামীয় আসামি হোসেন (৪২)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হোসেন শেরপুর সদর থানার চাপাতলী এলাকার মৃত কালামের ছেলে। তিনি বর্তমানে ফতুল্লার চানমারী এলাকায় জাকিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশের জিজ্ঞাসাবাদ ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে আসামি হোসেনের হেফাজত এবং দেখানো স্থান থেকে ৪৯ ভরি ১৫ আনা স্বর্ণালংকার ও ৮ ভরি ১৪ আনা রূপার অলংকার উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত অলংকারগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধার হওয়া অলংকারের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তার এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর