সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে নতুন আতঙ্কের নাম ‘জাকির খান পাওয়ার ফোর্স! সিদ্ধিরগঞ্জে মতির সহযোগী সাদ্দাম সহ সন্ত্রাস-বৈষম্য বিরোধী মামলার ৪ আসামি গ্রেফতার গণ-অধিকার পরিষদ নেতা আরিফ ভূইয়া ও তার দুই ভাইসহ ৫ জনের বিরুদ্ধে মামলা আদমজী ইপিজেডের চার জাপানি কোম্পানির উদ্যোগে মাদ্রাসার ছাত্রদের মাঝে শিক্ষা সামগ্রী ও পাখা বিতরণ স্বপ্নছোঁয়ার উদ্যোগে ‘সমাজ পরিবর্তন আড্ডা’ মাদক, বাল্যবিবাহ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে তরুণদের মাঠে নামার আহ্বান ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ মশিউর গ্রেফতার ফতুল্লায় ১৫৫ পিস ইয়াবাসহ ইস্রাফিল গ্রেফতার ফতুল্লায় ব্যাংকের বুথ লুটের পরিকল্পনাকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার মৌলভীবাজার সড়কে আইন লঙ্ঘনের দায়ে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা চাঁদনীঘাট কার-মাইক্রোবাস গ্রুপ কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা : ১০ অক্টোবর ভোটগ্রহণ

নারায়ণগঞ্জে নতুন আতঙ্কের নাম ‘জাকির খান পাওয়ার ফোর্স!

মোঃ সোহেল আহমেদ / ৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

নারায়ণগঞ্জে নতুন করে আতঙ্কের সঞ্চার করেছে ‘জাকির খান পাওয়ার ফোর্স’ নামের একটি অনিবন্ধিত সংগঠন। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে পদহীন বিএনপি নেতা জাকির খানের নাম ভাঙিয়ে এই বলয়টি গড়ে তোলা হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি শহর ও আশেপাশের বিভিন্ন অলিগলিতে এই সংগঠনের নামে পোস্টার ও ব্যানার সাঁটিয়ে আত্মপ্রচার চালাচ্ছে একদল ব্যক্তি। এতে স্থানীয় ব্যবসায়ী, বাড়ির মালিক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

​ছবিতে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাঁটানো নানা রঙিন পোস্টারের নিচে সৌজন্য ও প্রচারে ‘জাকির খান পাওয়ার ফোর্স’ এবং সংগঠনের বিশেষ লোগো ব্যবহার করা হয়েছে।

পোস্টারগুলোতে স্থান পেয়েছে স্থানীয় বেশ কিছু মুখ, যেমন এনায়েতনগর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সুমন মাহমুদ, মো: সোহাগসহ অন্যান্য ব্যক্তিরা। তারা নিজেদের জাকির খানের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে এলাকাভিত্তিক আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

​স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের দাবি, এই ‘পাওয়ার ফোর্স’ আসলে কেমন সংগঠন
রাজনৈতিক, সামাজিক নাকি কোনো সন্ত্রাসী বলয়, সে বিষয়ে স্পষ্ট কোনো রূপরেখা নেই। নতুন নামে এই বলয়ের আত্মপ্রকাশের পর থেকেই চাঁদা দাবি, এলাকা দখল ও হুমকি-ধামকির আশঙ্কায় রাত কাটাচ্ছেন সাধারণ মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, রাজনৈতিক পদ-পদবী না থাকা সত্ত্বেও একটি ব্যক্তির নামে ‘পাওয়ার ফোর্স’ গড়ে তোলার পেছনে মূলত ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির স্বার্থ জড়িয়ে থাকতে পারে।

​এ বিষয়ে জাকির খান নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে বলেন, এ বিষয়ে আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। তবে তাঁর অনুসারী দাবি করা ব্যক্তিরা কীভাবে এমন আত্মপ্রচার চালাচ্ছে এবং কেন জাকির খানের ছবি ও লোগো ব্যবহার করে পুরো এলাকায় পোস্টারিং করা হলো, তা নিয়ে সচেতন মহলে জোর আলোচনা চলছে।

​সাধারণ জনগণের দাবি, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং কোনো নতুন সন্ত্রাসী বা চাঁদাবাজ চক্র যাতে ‘পাওয়ার ফোর্স’-এর ব্যানারে সাধারণ মানুষকে জিম্মি করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। একই সাথে জাকির খানকেও এই রহস্যজনক সংগঠনের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছে সচেতন নারায়ণগঞ্জবাসী।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর