বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
এক থানায় দুই ওসি! চেয়ার ছাড়ছেন না বিদায়ী কর্মকর্তা গোপনে সেলিম ওসমানের ব্যবসা সামলাচ্ছেন বিএনপি নেতা শকু! চাষাঢ়ায় শুভ দাস হত্যা: আসামির তথ্যে রামকৃষ্ণ মিশন এলাকা থেকে বিদেশি পিস্তল উদ্ধার ফতুল্লায় রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ আটক ২ চার-পাঁচ বছরের মধ্যে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা: নৌপরিবহনমন্ত্রী মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড মৌলভীবাজারে শ্রেষ্ঠ ওসি সদর থানার মোঃ সাইফুল ইসলাম ১১০০ পিস ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের জালে তিন মাদক কারবারি এমপির ‘পিএস’-এর নাম ভাঙিয়ে ডিপো দখলের চেষ্টা, সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজ রাশেদ গ্রেপ্তার

গোপনে সেলিম ওসমানের ব্যবসা সামলাচ্ছেন বিএনপি নেতা শকু!

মো. সোহেল আহমেদ / ৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। তবে এখনো সম্পূর্ণ নিখোঁজ রয়েছেন তার ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা এ কে এম সেলিম ওসমান। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তিনি দেশ ছেড়ে কোথাও যাননি, নারায়ণগঞ্জের মাটিতেই সুবিধাজনক কোনো স্থানে আত্মগোপনে রয়েছেন। আর আত্মগোপনে থেকেই নেপথ্যে পরিচালনা করছেন নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ও কোটি টাকার বাণিজ্য সাম্রাজ্য।

অভিযোগ উঠেছে, গা-ঢাকা দেওয়া সেলিম ওসমানের এসব ব্যবসা-বাণিজ্য বাস্তবে দেখভাল করছেন তার একসময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু।

রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় বিএনপির একাধিক সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম ওসমানের ছায়াতলে থেকেই প্রভাব বিস্তার করতেন শকু। আওয়ামী লীগের বিভিন্ন দলীয় সভা-সমাবেশে সেলিম ওসমানের পাশেই সদাদর্প উপস্থিতি ছিল এই বিএনপি নেতার। এমনকি স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানে শকু প্রকাশ্যেই বলতেন, অনেকে আমাকে সেলিম ওসমানের দালাল বলে আই ফিল প্রাউড!

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা জানান, পটপরিবর্তনের পর সেলিম ওসমান আত্মগোপনে চলে গেলেও নারায়ণগঞ্জে তার ব্যবসায় কোনো আঁচ লাগেনি। ক্ষমতার পালাবদলে শকু নিজেকে ‘কট্টর বিএনপি নেতা’ হিসেবে পরিচয় দিয়ে আড়ালে সেলিম ওসমানের আর্থিক ও ব্যবসায়িক স্বার্থ সুরক্ষা দিচ্ছেন। স্থানীয় রাজনীতিতে শকু-সেলিম জুটির পুরোনো সখ্যতার কারণে এই অভিযোগকে উড়িয়ে দিচ্ছেন না সচেতন মহল।

এদিকে সেলিম ওসমানের ব্যবসা দেখাশোনার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন শওকত হাসেম শকু। প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমাকে নিয়ে না জেনে এমন মন্তব্য করা ঠিক না। আমি কারও ব্যবসা-বাণিজ্য সামলাচ্ছি না, আমার সেই সময়ও নেই। আমি ডাল-ভাত খেয়ে সাধারণ জীবনযাপন করছি।

অতীতে নিজেকে ‘সেলিম ওসমানের দালাল’ বলার বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ওটা তো ২০২৩ সালের পুরোনো কথা। তৎকালীন সংসদ সদস্য সেলিম ওসমানের সাথে কার ভালো সম্পর্ক ছিল না? সাবেক মেয়র আইভীর সাথেও তো আমার সুসম্পর্ক ছিল। তাহলে শুধু তার নাম তুলে আমাকে অভিযুক্ত করা হচ্ছে কেন?


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর