বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ফতুল্লায় খসরু-মজিবরের ছত্রছায়ায় নাদিম-সোহেলের রমরমা মাদক ব্যাবসা সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ গঠনে ভূমিকা রাখছে ছাত্র জমিয়ত আমতলীর টিএসআই নারায়ণ চন্দ্র জেলার শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার, পুরস্কার পেলেন পঞ্চমবার আমতলী থানার সাফল্যের স্বীকৃতি, টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি ইয়াকুব হোসাইন ফতুল্লায় চুনোপুঁটি আসমা গ্রেপ্তার, অধরা মূল হোতা শীর্ষ মাদক সম্রাট মনু সাধু আমতলীতে চুরি-ডাকাতি, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে গ্রাম পুলিশকে বিশেষ নির্দেশনা বন্দরে বিপুল দেশীয় অস্ত্রসহ ‘কুখ্যাত ডাকাত’ খোকন চোক্কাসহ ৩ জন গ্রেফতার বন্দরে পূজার মেলায় ৩ যুবককে পিটিয়ে জখম, থানায় অভিযোগ ফতুল্লায় ভুল চিকিৎসায় ‘মেডি স্টার’ হাসপাতালে মা ও গর্ভের সন্তানের মর্মান্তিক মৃত্যু ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি

রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ আটক ২

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইল ফোনসহ সংঘবদ্ধ চোরাইচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মিরকুঠিছাও ও প্রাইম স্টিল মিল সংলগ্ন পাকা সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার খাড়াসার এলাকার মৃত ইদন মিয়ার ছেলে আরমান হোসেন (৩২) এবং ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার গোবরাপাড়া এলাকার মৃত নূর ইসলামের ছেলে হৃদয় ইসলাম (৩১)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুড়াপাড়া এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৫৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ফোন সংগ্রহ ও বেচাকেনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ওসি জানান, ক্রাইম ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনা করে দেখা গেছে, গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে। তারা পেশাদার অপরাধী চক্রের সক্রিয় সদস্য।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষ করে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর