বরগুনার আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল শেষে গোপন ভোটের মাধ্যমে ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মুফতি ওমর ফারুক সভাপতি এবং হাফেজ মাওলানা ইউসুফ মাতুব্বর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার বিকেল সাড়ে ৫টায় আমতলীর হোটেল-২১-এর হলরুমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। মুফতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরগুনা জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হক মাসুম বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ইসলামী আন্দোলনের সম্পাদক মাওলানা রেজাউল করিম আকন, সাংগঠনিক সম্পাদক মুফতি আবু ছালেহ ও সহকারী সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।
কাউন্সিল শেষে গোপন ভোটে মুফতি ওমর ফারুক সভাপতি নির্বাচিত হন। অধ্যক্ষ মাওলানা অলিউল্লাহ ও মাওলানা মুহা. নুরুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি এবং গাজী মো. বায়েজিদ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া হাফেজ মাওলানা ইউসুফ মাতুব্বর সাধারণ সম্পাদক, মাওলানা মো. কামরুজ্জামান ও মাওলানা গাজী আল আমিন সহ-সম্পাদক এবং হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কাউন্সিলে ইসলামী আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।