শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আদালত চত্বরে পরীমণির সঙ্গে কী ঘটেছিল, জানালেন সেই সাংবাদিক! কলাপাড়ায় ভবঘুরে মানুষের ভরসার নাম মিন্টু শ্রমিক নেতা ইসমাইল হোসেন মুরব্বীর ১১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা সাড়ে ৭ লাখ টাকা বকেয়া রেখেই শহীদ কম্পিউটারে নতুন মিটার, নেপথ্যে ৮৪ হাজারের কারসাজি! কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার ফতুল্লায় তৃতীয় দিনের আন্দোলনেও উত্তাল শ্রমিকরা, পুলিশের সঙ্গে ফের সংঘর্ষ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় বসতঘরে হামলা, বৃদ্ধা মা ও ছেলে আহত কাঠেরপুল থেকে গ্রেপ্তার আজমতের অনুসারী আফসু হৃদয় আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা দমন-পীড়নে শ্রমিক আন্দোলন থামবে না, দ্রুত মজুরি ঘোষণার দাবি মজদুর পার্টির

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নাই:মামুন মাহমুদ

বিশাল আহমেদ / ৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নাই, বন্যা অথবা আকস্মিক বিপর্যয় থেকে বাচার জন্য আমাদের পরিবেশ রক্ষা করা একান্তই জরুরি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, পরিবেশের জন্য সবচাইতে উপকারি এবং উপযোগি হলো গাছ। এই গাছ আমাদের,কে নানান ভাবে উপকৃত করে, শুধু অক্সিজেন আমরা নেই এবং আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি সে গুলো গাছ শোষণ করে নেয়, আর গাছ যে অক্সিজেন গুলো ছাড়ে সেগুলো আমরা নেই।

তাই আমাদের উচিৎ আমরা যারা অক্সিজেন গ্রহণ করি প্রত্যাকের অন্তত একটি করে গাছ লাগিয়ে অক্সিজেনের ফ্যাক্টরি তৈরি করা ।

আমরা যদি বাচতে চাই, নির্মল বাতাস নিয়ে নিঃশ্বাস নিতে চাই তাহলে আমাদের প্রত্যাকে একটি করে বৃক্ষরোপণ করব, সেই মানুষিকতা নিয়ে আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীরা যদি বড় হয় তাহলে সে পরিবেশ সম্পর্কে জানবে, পরিবেশ সম্পর্কে তার পরিবারকে সচেতন করতে পারবে।

মিজমিজি পশ্চিম পাড়া হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাঈদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সচিব রামানন্দ পাল, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মাজহারুল হক ময়ূর, শিক্ষক চন্দন কুমার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি গুলজার হোসেন, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল হোসেন ও ডালিম মাহমুদ প্রমূখ।

 


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর