সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন ইকবাল বহিষ্কার মুখে কাপড়, হাতে পিস্তল: নারায়ণগঞ্জে ‘টিকটক ওমর’-এর অস্ত্রের মহড়া, নেপথ্যে এনসিপি নেতার ছত্রছায়া! ফতুল্লায় মসজিদের টাকা মেরে কোটিপতি বাবুল-হেনা! দুদকের তদন্তের দাবী!! গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে লাইভার খালেদ অনুপস্থিত থেকেও মেলে হাজিরা, নারায়ণগঞ্জের ভূমি অফিস পরিদর্শনে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নিষিদ্ধ সংগঠনের টি-শার্ট ও স্টিকার ছাপানোর সময় নারায়ণগঞ্জে গ্রেপ্তার ৪ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় আওয়ামী ক্যাডার তুষার ফের সক্রিয়, জনমনে ক্ষোভ রূপগঞ্জ পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে খুন, গ্রেপ্তার ২

মুখে কাপড়, হাতে পিস্তল: নারায়ণগঞ্জে ‘টিকটক ওমর’-এর অস্ত্রের মহড়া, নেপথ্যে এনসিপি নেতার ছত্রছায়া!

মো. সোহেল আহমেদ / ৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকায় এক ব্যক্তির অস্ত্র প্রদর্শন ও ক্যাডার বাহিনীর দাপটে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতা আমিনুল ইসলামের নাম ভাঙিয়ে তার ফুফাতো ভাই ওমর ওরফে ‘পিস্তল ওমর’ এলাকাজুড়ে ভয়ভীতি প্রদর্শন ও নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ওমরের অস্ত্র হাতে একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুখে সাদা কাপড় পেঁচিয়ে হাতে পিস্তল সদৃশ অস্ত্র নিয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিচ্ছেন ওমর। স্থানীয়দের দাবি, প্রকাশ্যে এভাবে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এলাকায় একক আধিপত্য প্রতিষ্ঠা ও সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন তিনি। কেউ তার এসব অপকর্মের প্রতিবাদ করলে বা মুখ খোলার চেষ্টা করলে এনসিপি নেতা আমিনুল ইসলামের রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার ভয় দেখানো হয়।

এর আগেও ‘পিস্তল ওমর’-এর বিরুদ্ধে ছিনতাই ও সশস্ত্র হামলার মতো একাধিক গুরুতর অভিযোগ উঠেছিল। ২০২৫ সালের ২৯ অক্টোবর রাতে নারায়ণগঞ্জের ধর্মগঞ্জ এলাকায় ছিনতাইয়ের সময় দেশীয় অস্ত্রসহ (চাপাতি ও রামদা) স্থানীয় জনতার হাতে ধরা পড়েন ওমর। সে সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ না থাকায় ছাড়া পেয়ে আবারও বেপরোয়া হয়ে উঠেছেন তিনি।

এদিকে গত ১৮ আগস্ট বক্তাবলী এলাকা থেকে মাদক সেবনের সময় আমিনুল ইসলামের আপন ছোট ভাই ও সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ। একটি হত্যা মামলার আসামি রাব্বি বর্তমানে কারাগারে রয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগের পদ ব্যবহার করে এলাকায় ব্যাপক চাঁদাবাজি ও মাদকের বিস্তার ঘটিয়েছিলেন রাব্বি। বর্তমানে রাব্বি কারাগারে থাকলেও তার বিশ্বস্ত সহযোগী ও ফুফাতো ভাই ওমর একই কায়দায় এনসিপি নেতার নাম ব্যবহার করে ক্যাডার রাজত্ব বজায় রাখার চেষ্টা করছেন।

হত্যা মামলার আসামি কারাগারে থাকা সত্ত্বেও তার ঘনিষ্ঠ সহযোগী কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে ঘুরে বেড়ায়,তা নিয়ে জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। ক্ষমতার পটপরিবর্তন হলেও অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় একই রয়ে গেছে বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসীর দাবী, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদর্শিত ছবি ও ভিডিও দ্রুত যাচাই-বাছাই করে ওমরের অবৈধ অস্ত্রের উৎস চিহ্নিত করা হোক। একইসঙ্গে রাজনৈতিক পরিচয় বা প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় থাকা অপরাধীদের আইনের আওতায় এনে বক্তাবলীতে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর