শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আদালত চত্বরে পরীমণির সঙ্গে কী ঘটেছিল, জানালেন সেই সাংবাদিক! কলাপাড়ায় ভবঘুরে মানুষের ভরসার নাম মিন্টু শ্রমিক নেতা ইসমাইল হোসেন মুরব্বীর ১১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা সাড়ে ৭ লাখ টাকা বকেয়া রেখেই শহীদ কম্পিউটারে নতুন মিটার, নেপথ্যে ৮৪ হাজারের কারসাজি! কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার ফতুল্লায় তৃতীয় দিনের আন্দোলনেও উত্তাল শ্রমিকরা, পুলিশের সঙ্গে ফের সংঘর্ষ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় বসতঘরে হামলা, বৃদ্ধা মা ও ছেলে আহত কাঠেরপুল থেকে গ্রেপ্তার আজমতের অনুসারী আফসু হৃদয় আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা দমন-পীড়নে শ্রমিক আন্দোলন থামবে না, দ্রুত মজুরি ঘোষণার দাবি মজদুর পার্টির

বন্দরে মাদকসহ একাধিক মামলার আসামি শান্তি গ্রেপ্তার

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ১১০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুরিয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ শান্তি বেগম (৪০) নামে এক চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে বন্দর থানাধীন দত্তবাড়ী বউবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শান্তি বেগম ওই এলাকার বাসিন্দা ওলি মিয়ার মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দত্তবাড়ী বউবাজার এলাকার আনোয়ার হোসেনের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে। আভিযানিক দলটি ভবনটিতে তল্লাশি চালিয়ে শান্তি বেগমকে গ্রেপ্তার করে এবং তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা, ১০ পুরিয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

বন্দর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শান্তি বেগমের পূর্ববর্তী অপরাধের রেকর্ড (পিসিপিআর) যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার প্রমাণ পাওয়া গেছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে বিভিন্ন ধরনের মাদকের কারবার চালিয়ে আসছিলেন।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে শান্তি বেগমের বিরুদ্ধে বন্দর থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর